ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
বিপজ্জনক ব্যাটসম্যানদের নাম জানালেন মুরালিধরন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 September, 2020, 10:21 PM

বিপজ্জনক ব্যাটসম্যানদের নাম জানালেন মুরালিধরন

বিপজ্জনক ব্যাটসম্যানদের নাম জানালেন মুরালিধরন

টি-টোয়েন্টি ক্রিকেটের আবির্ভাব পাল্টে দিয়েছে ক্রিকেট দুনিয়ার হিসাব-নিকাশ। তারই এক বাজির সংস্করণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটের জনপ্রিয়তা এখন আকাশচুম্বি।

শনিবার থেকেই সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল। ভারতের এই জনপ্রিয় আসরে সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচের দায়িত্বে রয়েছেন শ্রীলংকান কিংবদন্তি ক্রিকেটার মুত্তিয়া মুরালিধরন।

সম্প্রতি ভারতীয় একটি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি ১ হাজার ৩৪৭ উইকেট শিকার করা মুরালিধরন বলেছেন, টি-টোয়েন্টি ক্রিকেটে আমি কখনই বল করতে চাইনি। টেস্ট, ওয়ানডে ঠিক আছে।

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিধ্বংসী ব্যাটসম্যান প্রসঙ্গে মুরালিধরন বলেছেন, বিপজ্জনক ব্যাটসম্যান যদি বলেন- দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এছাড়া অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ভারতের এ সময়ের সেরা ওপেনার রোহিত শর্মাও আছেন।
 

সম্পাদনা: তাহের রাব্বী
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status