ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ছক্কা মেরে বল হারিয়ে ফেললেন বিলিংস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 September, 2020, 9:31 PM

ছক্কা মেরে বল হারিয়ে ফেললেন বিলিংস

ছক্কা মেরে বল হারিয়ে ফেললেন বিলিংস

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ও ট্রফি নির্ধারণী ম্যাচে ছক্কা মেরে বল হারিয়ে ফেললেন স্যাম বিলিংস।

ইনিংসের ৩৩তম ওভারে মিচেল স্টার্কের করা পঞ্চম বলটি ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডের কার পার্কিং এরিয়ায় নিয়ে ফেলেন বিলিংস। বল না পাওয়ায় বাধ্য হয়েই থার্ড আম্পায়ার নতুন বল নিয়ে মাঠে প্রবেশ করেন।

সিরিজের প্রথম ম্যাচে দুই দলের বিচারে সর্বোচ্চ ১১৮ রানের ইনিংস খেলেও দলকে জয় উপহার দিতে পারেননি। তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির ম্যাচে ২৯৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৯ রানে হারে স্বাগতিক ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে ফেরেন ৮ রানে।

বুধবার ওল্ড ট্রাফোর্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় স্বাগতিক ইংল্যান্ড। পঞ্চম উইকেটে জনি বেয়ারস্ট্রোর সঙ্গে দলের হাল ধরেন বিলিংস।

এই জুটিতেই ক্যারিয়ারের ৭১তম ম্যাচে সপ্তম সেঞ্চুরি আর ২১তম ওয়ানডেতে চতুর্থ ফিফটি তুলে নেন জনি বেয়ারস্ট্রো ও স্যাম বিলিংস। বেয়ারস্ট্রোর সেঞ্চুরির পরের ওভারে অ্যাডাম জাম্পার বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন বিলিংস। তার আগে পঞ্চম উইকেটে গড়েন ১১৪ রানের জুটি। সাজঘরে ফেরার আগে ৫৮ বলে চারটি চার ও দুই ছক্কায় ৫৭ রান করেন বিলিংস।

সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status