ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
রাশিয়ায় ফেরার পরিকল্পনা করছেন নাভালনি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 September, 2020, 7:27 PM

রাশিয়ায় ফেরার পরিকল্পনা করছেন নাভালনি

রাশিয়ায় ফেরার পরিকল্পনা করছেন নাভালনি

বিষপ্রয়োগে অসুস্থ হয়ে পড়া রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সেই নাভালনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন। এবার তিনি রাশিয়ায় ফিরবেন বলে জানিয়েছেন তার মুখপাত্র কিরা ইয়ারমিশ।

এক টুইটারে পোস্টে ইয়ারমিশ লেখেন, পুরো সকাল সাংবাদিকরা আমার কাছে জানতে চেয়েছেন নাভালনির রাশিয়ায় ফেরার পরিকল্পনা সত্য কিনা? আমি আবারো আপনাদের নিশ্চিত করতে পারি যে, অন্য কোনো বিকল্পের কথা কখনও ভাবা হয়নি।

অসুস্থ হওয়ার পর থেকে প্রথমবারের মতো মঙ্গলবার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পরিবারের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন নাভালনি। পোস্টে তিনি লেখেন, হাই, আমি নাভালনি। আপনাদের কথা খুব মনে পড়েছে। আমি এখনও খুব বেশি কিছু করতে পারছি না। তবে গতকাল সারাদিন আমি ভেন্টিলেটর ছাড়াই শ্বাস নিতে পেরেছি।

নাভালনির ইন্সটাগ্রাম পোস্টের পরেই ইয়ারমিশ টুইটার পোস্টে নাভালনির রাশিয়া ফেরার বিষয়টি জানান।

এর আগে, গত ২০ আগস্ট রাশিয়ার সাইবেরিয়া থেকে মস্কো ফেরার পথে বিমানের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন নাভালনি। পরে কোমায় থাকা অবস্থায় তাকে চিকিৎসার জন্য বার্লিনে নিয়ে যাওয়া হয়। পরীক্ষাতে নাভালনির শরীরে নভিচক নামের নার্ভ এজেন্টের অস্তিত্ব পাওয়া গেছে। নাভালনির দলের দাবি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই নাভালনির ওপর বিষপ্রয়োগ করা হয়। তবে প্রথম থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে ক্রেমলিন।

জানা গেছে, নাভালনির নিরাপত্তায় বার্লিন হাসপাতালের বাইরে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া তার ওয়ার্ডের বাইরেও সশস্ত্র অফিসার মোতায়েন করা হয়েছে। সূত্র- বিবিসি


সম্পাদনা: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status