ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশে ঢোকার অপেক্ষায় ১৬৫ ট্রাক ভারতীয় পেঁয়াজ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 16 September, 2020, 5:12 PM

বাংলাদেশে ঢোকার অপেক্ষায় ১৬৫ ট্রাক ভারতীয় পেঁয়াজ

বাংলাদেশে ঢোকার অপেক্ষায় ১৬৫ ট্রাক ভারতীয় পেঁয়াজ

গত দুইদিনে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে কোনো পেঁয়াজের ট্রাক ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেনি। তবে বন্দরের ওপারে ঘোজাডাঙ্গা সীমান্তে ১৬৫ ট্রাক ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে ঢোকার অপেক্ষায়। যেকোনো সময় বাংলাদেশে ঢুকবে ভারতীয় পেঁয়াজের ট্রাকগুলো।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ব্যবসায়ী নেতা মোস্তাফিজুর রহমান নাসিম বলেন, যেকোনো মুহূর্তে ১৬৫ ট্রাক ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে ঢুকবে।

ভোমরা বন্দরের ব্যবসায়ীদের সংগঠন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাকসুদ খান বলেন, যেসব পেঁয়াজ আগে এলসি করা হয়েছে; সেগুলো যেকোনো সময় বাংলাদেশে আসবে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বলেন, ঘোজাডাঙ্গা বন্দরে ১৬৫ ট্রাক পেঁয়াজ আটকা পড়েছে। এগুলো আগে এলসি করা। সোমবার বিকেলে হঠাৎ করে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত। এ সময় আমদানির অপেক্ষায় থাকা পেঁয়াজভর্তি ট্রাকগুলো আটকে যায়।

তিনি বলেন, এতদিন এক টন পেঁয়াজ ৩০০ ডলারে ভারত থেকে আমদানি করা হচ্ছিল। ভারতের অভ্যন্তরীণ উৎপাদন কম হওয়ায় মূল্য বাড়ানোর জন্য পেঁয়াজ রফতানি বন্ধ করা হয়। ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে গেলে দাম নির্ধারণ করে দেয় ন্যাপেট নামে একটি সংস্থা। ন্যাপেট বর্তমানে এক টন পেয়াজের মূল্য নির্ধারণ করেছে ৭০০ ডলার।

ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মহসিন হোসেন জানান, ওপারে কত ট্রাক পেঁয়াজ দেশে ঢোকার অপেক্ষায় রয়েছে তার পরিসংখ্যান আমাদের জানা নেই। ভারত কেন হঠাৎ পেঁয়াজ রফতানি বন্ধ করল সে বিষয়ে লিখিতভাবে কিছু জানায়নি। কবে রফতানি শুরু করবে তাও জানায়নি আমাদের।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status