|
ইসলামপুরে মেয়র প্রার্থী ফরিদ উদ্দিন আহমেদের গণ সংযোগ
লিয়্কাত হোসাইন লায়ন
|
|
ইসলামপুরে মেয়র প্রার্থী ফরিদ উদ্দিন আহমেদের গণ সংযোগ পৌর শহরের ৯নং ওয়ার্ড টংগের আগলা মেয়র বাজারে এলাকাবাসী ও নেতৃবৃন্দের আয়োজনে মত বিনিময় সভায় তিনি বক্তব্য রাখেন। তিনি বলেন- শতভাগ নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে সঠিক নেতৃত্ব সৃষ্টির কোন বিকল্প নাই। আমি নেতা নই, সেবক হিসেবে পৌরবাসীর সাথে থাকতে চাই। মানুষ পরিবর্তন ও শান্তি চায়। জনগণের প্রতিনিধি নির্বাচনে যোগ্য ব্যক্তি নির্বাচিত না হলে উন্নয়ন হয় না। তাই আমি দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চাই। এজন্য আপনাদের দোয়া ও সহযোগিতা একান্তভাবে কামনা করি। আমি আপনাদের দোয়া ও সহযোগিতায় নির্বাচিত হতে পারি তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা আর নেত্রীর ডিজিটাল বাংলা গড়ার প্রত্যয় নিয়ে ইসলামপুর পৌর সভাকে মডেল হিসাবে গড়ে তুলব। এ সময় ওয়ার্ড আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
মিজানুর রহমান দেওয়ান: সাফল্যের সংজ্ঞায় যিনি খুঁজেছেন মানুষ, নেতৃত্ব ও পরিবর্তনের শক্তি
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই: ডিসি জাহিদ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের ১৬ বছর পূর্তি ও দীপাবলি উদ্যাপন
সোনারগাঁওয়ে চুরির অপবাদে পিটিয়ে হত্যা,মহাসড়ক অবরোধ করে লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন
