পুলিশ হেফাজতে আসামির মৃত্যু: কক্সবাজার সদর থানার ওসিকে প্রত্যাহারপুলিশ হেফাজতে এক আসামির মৃত্যুর ঘটনায় কক্সবাজার সদর থানার ওসি শাহজাহান কবিরকে প্রত্যাহার করা হয়েছে।গত সোমবার (১০ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। জানান, সোমবার কক্সবাজার শহরের বড় বাজার এলাকায়, মাদক মামলার পলাতক আসামি নবী হোসেনকে মারধর করছিল একদল লোক। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে, সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ। চিকিৎসা শেষে নবীকে নেয়া হয় থানায়। গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে তার মৃত্যু হয়।সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ
পুলিশ হেফাজতে আসামির মৃত্যু: কক্সবাজার সদর থানার ওসিকে প্রত্যাহার