করোনা আক্রান্ত মডেল সানাই মাহবুব হঠাৎ মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। দুইদিন আগেই আইসিইউতে নেওয়া হয়েছিলো তাকে। তবে বর্তমানে সুস্থতার দিকে যাচ্ছেন তিনি।
সানাইয়ের ভাবি জানান, ‘সানাইকে গতকাল শনিবার আইসিইউ থেকে নরমাল কেবিনে নেয়া হয়েছে। আল্লাহর রহমতে বর্তমানে অবস্থা অনুকূলে রয়েছে। তার শ্বাসকষ্ট এখনো আছে। তবে সেটা সহনীয় পর্যায়ে। চিকিৎসকরা বলছেন ইনহেলার ব্যবহার করলেই এই সমস্যা কেটে যাবে।’