ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
গরমে সুস্থ থাকতে ৭ পরামর্শ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 4 August, 2020, 1:16 PM

গরমে সুস্থ থাকতে ৭ পরামর্শ

গরমে সুস্থ থাকতে ৭ পরামর্শ

সারা দেশে ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। বছরের এই সময়ে গরমের কারণে বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে।

ঘামাচি, সর্দিজ্বর থেকে শুরু করে ইনফ্লুয়েঞ্জা, জলবসন্ত, ডায়রিয়া, জন্ডিস, সাইনাসে প্রদাহ, টনসিলে প্রদাহ, কানের নানাবিধ সমস্যাসহ হিটস্ট্রোকও হয়ে থাকে।

তাই এই সময়ে সুস্থ থাকতে মানতে হবে বাড়তি সতর্কতা।

এ বিষয়ে হলি ফ্যামিলি হাসপাতালের কার্ডিওলজি ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. উত্তম কুমার দাস যুগান্তরকে বলেন, গরমে পানিশূন্যতা, হিটস্ট্রোকের সমস্যা বেশি হয়ে থাকে। তাই এ সময় চাহিদামাফিক বিশুদ্ধ পানি পান করতে হবে। পানি পানের পাশাপাশি খাবার স্যালাইন খেতে হবে। গরমে শরীর থেকে যে লবণপানি বের হয়ে যায়, তা পূরণ করবে খাবার স্যালাইন।

তবে ডায়াবেটিস রোগীরা শুধু পানি পান করবেন।

এই ভ্যাপসা গরমে কীভাবে সুস্থ থাকবেন সে বিষয়ে আরও কিছু পরামর্শ দিয়েছেন ডা. উত্তম কুমার দাস। আসুন জেনে নিই সেগুলো-

১. অতিরিক্ত রোদ বা গরম এড়িয়ে চলতে হবে। এ ছাড়া চাহিদামাফিক পানি পান ও অন্যান্য তরল পান করতে হবে। যেহেতু ঘামের সঙ্গে পানি ও লবণ দুই-ই বের হয়ে যায়। তাই লবণযুক্ত পানীয় যেমন খাবার স্যালাইন, ফলের রস খেতে হবে। চা ও কফি কম পান করা উচিত।

২. রোদ এড়িয়ে চলতে টুপি, ছাতা এবং রোদ চশমা ব্যবহার করতে পারেন। আর হালকা, ঢিলেঢালা ও সুতি জামা পড়তে হবে।

৩. বাইরে বের হলে সানস্ক্রিন লোশন বা ক্রিম ব্যবহার করা যেতে পারে। এসব আপনাকে রোদে পোড়া থেকে সুরক্ষা দেবে।

৪. প্রয়োজন মত গোসল করে শরীর ঘাম ও ময়লামুক্ত রাখতে হবে। কাজের ফাঁকে বিশ্রাম নিন।

৫. এ সময় ভাত, ডাল, সবজি, মাছ খাওয়াই ভালো। এছাড়া আম, তরমুজ, লেবুর শরবত খেতে পারেন, যা শরীরের প্রয়োজনীয় পানি ও লবণের ঘাটতি মেটাবে।

৬. রোজ সকালে ঘুম থেকে উঠে আধা ঘণ্টা ব্যায়াম করুন। ব্যায়াম শেষে পর্যাপ্ত পানি পান করুন।

৭. গরমের কারণে অসুস্থ হয়ে পড়লে রোগীকে দ্রুত শীতল কোনো স্থানে নিয়ে ফ্যান ছেড়ে দিন। আর পাখা দিয়ে বাতাস করতে পারেন। এ সময় ভেজা কাপড় দিয়ে শরীর মুছে দিতে হবে। বেশি সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status