ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনায় প্রাণ গেল আরেক চিকিৎসকের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 4 August, 2020, 1:12 PM

করোনায় প্রাণ গেল আরেক চিকিৎসকের

করোনায় প্রাণ গেল আরেক চিকিৎসকের

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে ১২ চিকিৎসক করোনায় মৃত্যুবরণ করলেন। এবার করোনায় মৃত্যুর তালিকায় জায়গা পাওয়া সম্মুখসারি যোদ্ধা হলেন ডা. মো. নজরুল ইসলাম চৌধুরী।

সোমবার (৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।

মৃত ডা. মো. নজরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।

চমেকের উপপরিচালক ডা. আফতাবুল ইসলাম জানান, গত রোববার করোনা উপসর্গ নিয়ে চমেক হাসপাতালে ভর্তি হন ডা. মো. নজরুল ইসলাম।

পরে তার নমুনা পরীক্ষা করা হলে করোনা পজিটিভ রিপোর্ট আসে। কোভিড আইসিইউতে চিকিৎসাধীন থেকে সোমবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

ডা. মো. নজরুল ইসলাম চৌধুরী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ২১তম ব্যাচের ছাত্র ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status