ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভারত সরকারের প্রণোদনায় কাশ্মীরে আঙুরের ব্যাপক ফলন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 3 August, 2020, 11:54 PM

ভারত সরকারের প্রণোদনায় কাশ্মীরে আঙুরের ব্যাপক ফলন

ভারত সরকারের প্রণোদনায় কাশ্মীরে আঙুরের ব্যাপক ফলন

ভারতের জম্মু ও কাশ্মীরের অনেকেই কৃষির ওপর নির্ভরশীল।বিশেষ করে আঙুর ও আপেলের মতো ফল চাষ করেই তারা জীবীকা নির্বাহ করে আসছেন।

সেখানকার প্রান্তিক চাষীদের জন্য ভারত সরকার রাষ্ট্রীয় কৃষি বিকাশ জোযনা নামে বিশেষ প্রণোদনা প্রকল্প চালু করেছে।খবর ইয়াহু নিউজের।

লেকের শহর হিসেবে পরিচিত গান্দেরবাল এলাকাটি আঙুরের জন্য বেশ প্রসিদ্ধ।এখানে রাষ্ট্রীয় কৃষি বিকাশ জোযনা প্রকল্প চালু করার ফলে স্থানীয় কৃষকরা বেশ ভাল ফলন পেয়েছে এ বছর।

গত বছর উপত্যকায় কেন্দ্রীয় শাসন জারির পর থেকে ভারত সরকারের প্রণোদনায় এখানকার চাষীরা কৃষিতে ভাল ফলন পাচ্ছেন।

এখানকার চাষীরা বলছেন, ভারতের কেন্দ্রীয় সরকারের দেয়া প্রণোদনার ফলে ফলনও ভাল হচ্ছে এবং আঙুরের গুণগত মানও ভাল হচ্ছে।

গান্দারবাল কৃষি অফিসের কর্মকর্তা মনসুর আহমেদ বাট জানান, কেন্দ্রীয় সরকারের প্রণোদনা এবং বিশেষ নজরদারির কারণে এখানকার কৃষকরা উপকৃত হচ্ছেন।

উল্লেখ্য, গত বছরের ৫ আগষ্ট কাশ্মীরের বিশেষ স্ট্যাটাস তুলে নিয়ে সেখানে কেন্দ্রীয় শাসন জারি করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status