ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোনারগাঁওয়ে এক প্রসূতির ৩ জমজ সন্তান প্রসব
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 3 August, 2020, 11:56 PM

সোনারগাঁওয়ে এক প্রসূতির ৩ জমজ সন্তান প্রসব

সোনারগাঁওয়ে এক প্রসূতির ৩ জমজ সন্তান প্রসব

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সুমাইয়া (২০) নামের এক প্রসুতির একসঙ্গে তিনটি বাচ্চা প্রসব করেছেন।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভূমিষ্ট হওয়া ওই তিন নবজাতক ও তাদের মা এখন পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটেছে গত ১ আগষ্ট শনিবার পবিত্র ঈদুল আজহার দিন উপজেলার মোগরাপাড়া-চৌরাস্তা এলাকার সোনারগাঁও সেন্ট্রাল হাসপাতালে।

সোনারগাঁও সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, উপজেলার বারদী ইউনিয়নের নাগরীহাট এলাকার হাসান মিয়ার স্ত্রী মোসাম্মৎ সুমাইয়া আক্তার (২০) প্রসব ব্যাথা নিয়ে গত শনিবার সকালে ওই হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা সফল অপারেশনের মাধ্যমে তার গর্ভ থেকে একে একে তিনটি সন্তান বের করে আনেন। সন্তান তিনটির মধ্যে দুটি ছেলে ও একটি কন্যা।

সোনারগাঁও সেন্ট্রাল হাসপাতালের গাইনী চিকিৎসক ডা. শিউলী সরকার জানান, মা ও জমজ ৩ বাচ্চা সবাই ভাল আছে। তবে মেয়ে বাচ্চাটি ওজনে কম হয়েছে।

প্রসুতি সুমাইয়ার শাশুড়ি ফজিনা বেগম বলেন, একসঙ্গে তিন নাতি-নাতনী পেয়ে আমরা খুবই খুশি।

সোনারগাঁও সেন্ট্রাল হাসপাতালের চেয়ারম্যান মোঃ কামরুল হাসান জানান, একসঙ্গে তিন বাচ্চা প্রসব হওয়ার ঘটনা তাদের হাসপাতালে এটাই প্রথম। এছাড়াও গত জুলাই মাসে আমাদের হাসপাতালে ১১টি নরমাল ডেলিভারি হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status