ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাম্বিয়ার তিন মন্ত্রী করোনায় আক্রান্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 3 August, 2020, 10:37 PM

গাম্বিয়ার তিন মন্ত্রী করোনায় আক্রান্ত

গাম্বিয়ার তিন মন্ত্রী করোনায় আক্রান্ত

আফ্রিকার দেশ গাম্বিয়ার তিন মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটির ভাইস প্রেসিডেন্ট ইসাতু তৌরে করোনায় আক্রান্ত হওয়ার চতুর্থ দিনের মাথায় এ খবর এলো।

রোববার (০২ আগস্ট) সন্ধ্যায় এক বিৃবতিতে দেশটির প্রেসিডেন্ট দফতর জানায়, অর্থমন্ত্রী মাম্বুরি এনজিয়ে, জ্বালানিমন্ত্রী ফাফা সানইয়াগ এবং কৃষিমন্ত্রী আমিয়ে ফেবুরেহের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।

ভাইস প্রেসিডেন্ট তৌরে করোনায় আক্রান্ত হওয়ার পরই প্রেসিডেন্ট আদামা বাররো সেলফ আইসোলেশনে রয়েছেন।

সম্প্রতি গাম্বিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। শনিবার (০১ আগস্ট) আক্রান্ত শনাক্ত হয়েছে ৪শ’ ৯৮ জন। মৃত্যু হয়েছে ৯ জনের। সুস্থ হয়েছে ৬৮ জন।

রোববার দেশটির রাজনৈতিক দল বানজুল মুসলিমের নেতা আলিয়েউ এমবোগে মারা যার। করোনায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে গুঞ্জন রয়েছে।

দু’সপ্তাহে আগে মাস্ক পরা বাধ্যতামূলক করে গাম্বিয়ার সরকার। বন্ধ করে দেয়া হয় অপ্রয়োজনীয় স্থাপনা। নিষেধাজ্ঞা আরোপ করা হয় সামাজিক এবং গণসমাবেশে।

গেলো বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এ পর্যন্দ ১শ’ ৮৮ দেশ ও অঞ্চলে করোনা ভাইরাসে মারা গেছে ৬ লাখ ৮৭ হাজার মানুষ। আক্রান্ত ছাড়িয়ে ১ কোটি ৮০ লাখ। সুস্থ হয়েছে ১ কোটি ৬০ লাখ।

আক্রান্ত ও মৃতের দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত এবং রাশিয়া।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status