ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনা কেড়ে নিল বিজরীর বাবাকে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 3 August, 2020, 5:55 PM

করোনা কেড়ে নিল বিজরীর বাবাকে

করোনা কেড়ে নিল বিজরীর বাবাকে

অভিনেত্রী বিজরী বরকতউল্লাহর বাবা এক সময়ের জনপ্রিয় প্রযোজক এবং বাংলাদেশ টেলিভিশনের সাবেক জি এম, মো. বরকতউল্লাহ্  করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

আজ সকাল সাড়ে ৯ টায় তিনি মারা যান। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভিনয় শিল্পীসংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।  

বিজরী রবিবার রাতে বাবা  বরকতউল্লাহকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে জানিয়ে বলেন, 'করোনায় আক্রান্ত আমার বাবাকে আইসিইউতে নেওয়া হয়েছে। এই মুহূর্তে তিনি ভেন্টিলেশনে রয়েছেন। সকলেই বাবার জন্য দোয়া করবেন।'

রাজধানীর পান্থপথের গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন বরকতউল্লাহ্ আজ সকালে না ফেরার দেশে চলে যান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status