২৮ বছর বন্দিত্বের পর কাশিমপুর কারাগারে মারা গেলেন হানিফ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 3 August, 2020, 5:54 PM
২৮ বছর বন্দিত্বের পর কাশিমপুর কারাগারে মারা গেলেন হানিফ
গাজীপুরের কাশিমপুরে অবস্থিত কেন্দ্রীয় কারাগার-২ এ হানিফ (৭০) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু।
আজ সোমবার (৩ আগস্ট) ভোররাতে হাসপাতালে নেওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হানিফ নরসিংদীর পলাশ থানার মাঝেরচর এলাকার বাসিন্দা।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মোহাম্মদ বাহারুল ইসলাম বলেন, অ্যাজমায় অসুস্থ হয়ে বেশ কিছুদিন ধরে কারা হাসপাতালে ভর্তি ছিলেন হানিফ। রাতে তার অবস্থার অবনতি হলে তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে শিবপুর থানায় মামলা নম্বর ০৪(১০)৮৯ ধারা ৩০২ ছিল।
ওই মামলায় ১৯৯২ সালে আদালত হানিফকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এরপর ১৯৯৩ সাল থেকে তিনি কারাগারে বন্দি ছিলেন। পরে ২০১৭ সালের ৮ মে নরসিংদী জেলা কারাগার থেকে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়। এ কারাগারে তার কয়েদি নম্বর ছিল ৫০৪১।