ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভালুকার প্রথম নারী ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৩
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 3 August, 2020, 5:52 PM

ভালুকার প্রথম নারী ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৩

ভালুকার প্রথম নারী ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৩

ময়মনসিংহের ভালুকায় উপজেলার মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেসমিন নাহার রানীকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের বিষয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারী করা হয়েছে। ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল প্রজ্ঞাপন জারীর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, উপজেলার মেদুয়ারী ইউনিয়ন চেয়ারম্যান জেসমিন নাহার রানী ভিজিএফের ২০০ জন কার্ডধারীর চাল গুদাম থেকে উত্তোলনের পর বিতরণ না করে ডিলার ও দফাদারের যোগসাজশে প্রতারণামূলকভাবে আত্মসাৎ করার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ বাদি হয়ে গত ২২ জুলাই রাতে ভালুকা মডেল থানায় ওই মামলাটি করেন। ঈদুল আজহা উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য বিশেষ বরাদ্দে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে মামলাটি করা হয়।

মামলায় উপজেলার মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেসমিন নাহার রানী ও একই ইউনিয়নের আকবর দফাদারের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৮-১০ জনকে আসামি করা হয়েছে। পরে থানা পুলিশ ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রানী ও আকবর দফাদারকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। পরে ওই দফাদারের স্বীকারোক্তিতে পুলিশ নূরু ডিলার নামের একজনকে গ্রেপ্তার করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল কালের কণ্ঠকে বলেন, ‘উপজেলার মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেসমিন নাহার রানীকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারী করা প্রজ্ঞাপনের কপি হাতে এসেছে।’

উল্লেখ্য, জেসমিন নাহার রানী ভালুকায় ইউনিয়ন পরিষদের প্রথম নারী চেয়ারম্যান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status