ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনায় আক্রান্ত রাজবাড়ীর এমপি সালমাকে হেলিকপ্টারে আনা হল ঢাকায়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 3 August, 2020, 5:46 PM

করোনায় আক্রান্ত রাজবাড়ীর এমপি সালমাকে হেলিকপ্টারে আনা হল ঢাকায়

করোনায় আক্রান্ত রাজবাড়ীর এমপি সালমাকে হেলিকপ্টারে আনা হল ঢাকায়

করোনাভাইরাসে আক্রান্ত রাজবাড়ীর এমপি সালমা চৌধুরী রুমাকে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে।

সোমবার বিকালে রাজবাড়ী স্টেডিয়াম থেকে তাকে ঢাকায় আনা হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

এমপি সালমা চৌধুরী রুমার ব্যক্তিগত সহকারী লালন সরদার জানান, হালকা জ্বর থাকায় করোনা পরীক্ষার জন্য গত ২৮ জুলাই এমপি সালমা চৌধুরী রুমার নমুনা সংগ্রহ করা হয়। ওই সময় থেকে তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন। রোববার তার রিপোর্ট পজিটিভ আসে। পরে সোমবার সকালে রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। তবে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

এমপি সালমা চৌধুরী রুমার ভাই গোলাম মোস্তফা চৌধুরী রন্টুও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার (সালমা চৌধুরী) বার বার অক্সিজেন কমে যাচ্ছে। তাই তাকে সকালে সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় নেয়া হয়েছে।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম জানান, এমপি সালমা চৌধুরী রুমার অক্সিজেন কমে যাচ্ছে। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status