ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আপনার ছবি দিয়ে কেউ ফেসবুক আইডি খুললে যা করবেন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 3 August, 2020, 5:13 PM

আপনার ছবি দিয়ে কেউ ফেসবুক আইডি খুললে যা করবেন

আপনার ছবি দিয়ে কেউ ফেসবুক আইডি খুললে যা করবেন

জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের ব্যবহারকারী প্রতিনিয়ত বাড়ছেই। সেই সঙ্গে বাড়ছে ফেক অ্যাকাউন্টের সংখ্যাও। আপনার ছবি বা পরিচয় ব্যবহার করে অন্য কেউ যদি ফেসবুকে অ্যাকাউন্ট খুলে, তখন কী করবেন? বাংলাদেশ পুলিশ-এর অফিসিয়াল ফেসবুক পেজে সেই পরামর্শ দেয়া হয়েছে—

* প্রথমে ফেক অ্যাকাউন্টের বিরুদ্ধে ফেসবুক কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে হবে। এজন্য ফেক আইডির প্রোফাইলে যেতে হবে। তারপর ওই পেজের message বক্সের পাশে তিনটি ডট (…) চিহ্নিত আইকনে ক্লিক করে Find Support or Report Profile-এ যেতে হবে।

* এরপর Please select a problem to continue শিরোনামে একটি অপশন আসলে সেখানে বিভিন্ন ক্যটাগরি থেকে Pretending to be someone সিলেক্ট করতে হবে।

* ভুক্তভোগী ব্যক্তি নিজে রিপোর্ট করলে Who are they pretending to be? এই অপশনে Me নির্বাচন করে রিপোর্ট করা সম্পন্ন করতে হবে।

* ফেসবুক বন্ধুরা রিপোর্ট করলে Who are they pretending to be? অপশন থেকে A Friend অপশনে ক্লিক করলে Which friend? এর স্থলে আসল অ্যাকাউন্টধারী ভুক্তভোগী ফেসবুক বন্ধুর প্রোফাইল নির্বাচন করে রিপোর্ট সম্পন্ন করতে হবে।

* ফেক আইডির সম্পূর্ণ প্রোফাইল লিংকসহ স্ক্রিনশট নিয়ে সংরক্ষণ করে নিকটস্থ থানা পুলিশকে অবহিত করুন।

* সিআইডি’র সাইবার পুলিশ সেন্টারে আপনি সরাসরি নিজে এসে অভিযোগ জানাতে পারেন।

এছাড়াও নিম্নবর্ণিত যেকোনো মাধ্যমে অভিযোগ পাঠাতে পারেন—

হটলাইন: ০১৭৩০৩৩৬৪৩১

ই-মেইল: smmcpc2018@gmail.com

ফেসবুক পেজ: https://www.facebook.com/cpccidbdpolice/

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status