ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফেসবুকে যুক্ত হচ্ছে নতুন ফিচার ‘মিউজিক ভিডিও’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 3 August, 2020, 5:10 PM

ফেসবুকে যুক্ত হচ্ছে নতুন ফিচার ‘মিউজিক ভিডিও’

ফেসবুকে যুক্ত হচ্ছে নতুন ফিচার ‘মিউজিক ভিডিও’

সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিয়মিত যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার। এতে ফেসবুক ইউজাররা ব্যবহারে আরও সুবিধা পাবেন। এরই ধারাবাহিকতায় যুক্ত হতে হচ্ছে নতুন মিউজিক ভিডিও সেকশন। প্রাথমিক পর্যায়ে যুক্তরাষ্ট্রের ফেসবুক ব্যবহারকারীরা চলতি সপ্তাহে নতুন এ ফিচারের সুবিধা পাবেন। গত শনিবার প্রতিষ্ঠানটি ফেসবুকের ওয়াচ প্ল্যাটফর্মের জন্য এই নতুন অফিসিয়াল সেকশনের কথা জানায়।

ফেসবুকের এই বিভাগটি শুধু মিউজিক ভিডিও বা ভিডিও স্ট্রিমিংয়ের জন্যই চালু করা হচ্ছে। এতদিন পর্যন্ত এই বিভাগটিতে একচেটিয়া আধিপত্য ছিল ইউটিউবের। এ বার ইউটিউব-এর সঙ্গে কড়া প্রতিদ্বন্দ্বিতায় নামছে ফেসবুক। ইতিমধ্যে একাধিক মিউজিক সংস্থার সঙ্গে সত্ত্ব সংক্রান্ত চুক্তি সেরে ফেলেছে ফেসবুক।

শুধু সিনেমার গানই নয়, গজল, ধর্মীয় সঙ্গীত, ভজন, পপ-সহ লক্ষাধিক জনপ্রিয় গান রয়েছে এই তালিকায়। এখন সংস্থার প্ল্যাটফর্মে থাকা বিশ্বব্যাপী অসংখ্য মানুষ ফেসবুক এবং ইনস্টাগ্রাম মাধ্যমগুলিতে তাদের পছন্দের গান শুনতে পাবেন।

মিউজিক ভিডিওর জন্য আমেরিকার সনি মিউজিক, ইউনিভার্সাল মিউজিক গ্রুপ, ওয়ার্নার মিউজিক গ্রুপ, বিএমজি-সহ একাধিক সংস্থার সঙ্গে চুক্তি সেরে ফেলেছে ফেসবুক।

ফেসবুকের ওয়াচ প্ল্যাটফর্ম সম্প্রসারণের জন্যই এই পদক্ষেপটি নেওয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status