ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
চীনের স্বাস্থ্যকর্মীরা হংকংয়ে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 3 August, 2020, 4:36 PM

চীনের স্বাস্থ্যকর্মীরা হংকংয়ে

চীনের স্বাস্থ্যকর্মীরা হংকংয়ে

প্রথমবারের মতো করোনা পরীক্ষায় হংকংয়ে পাঠানো হয়েছে চীনের ৭ জন স্বাস্থ্যকর্মীকে। ৬০ জন স্বাস্থ্যকর্মী টিমের প্রথম এই ৭ জন হংকং পৌঁছেছেন। হংকংয়ে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে তাদেরকে পাঠানো হলেও উদ্বেগ রয়েছে চীনের এই উদ্যোগ নিয়ে। স্থানীয় কিছু কাউন্সিলরের ভয়, এর পিছনেও রয়েছে চীনের অন্য উদ্দেশ্য। তারা এই সুযোগে হংকংয়ের লোকজনের ডিএনএ নমুনা সংগ্রহ করবে। তা ব্যবহার করে চীন হংকংয়ের বাসিন্দাদের ওপর নজরদারি বাড়াবে। তবে চীনপন্থি হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লামের সরকার এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

হংকংয়ের ওপর বেইজিং জুনে চাপিয়ে দিয়েছে জাতীয় নিরাপত্তা আইন। এর মাধ্যমে হংকংয়ের স্বাধীনতা ক্ষয়ে গেছে বলে অভিযোগ সমালোচনাকারীদের। এ ঘটনাকে কেন্দ্র করে হংকংয়ে গণতন্ত্রপন্থি এবং চীনপন্থি সরকারের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এরই মধ্যে সরকার গণতন্ত্রপন্থি ১২ ব্যক্তিকে সেখানকার জাতীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় নির্বাচন করোনা ভাইরাসের অজুহাতে পিছিয়ে দেয়া হয়েছে এক বছর। এসব করতে বিরোধী পক্ষের সঙ্গে কোনো আলোচনার প্রয়োজন মনে করেন নি ক্যারি লাম। তার মাথার ওপর আশীর্বাদ আছে চীনের এবং তার গৃহীত পদক্ষেপে চীন বাহবা দিয়েছে বা দিচ্ছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status