ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
অস্ট্রেলিয়ার মেলবোর্নে কঠিন লকডাউন ঘোষণা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 3 August, 2020, 4:35 PM

অস্ট্রেলিয়ার মেলবোর্নে কঠিন লকডাউন ঘোষণা

অস্ট্রেলিয়ার মেলবোর্নে কঠিন লকডাউন ঘোষণা

পূর্ব ঘোষণা ছাড়াই আবারো লকডাউন ঘোষণা করা হয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। আগামি ৬ সপ্তাহ সেখানে কঠিন লকডাউন বাস্তবায়নের ঘোষণা দেয়া হয়েছে। এতে আশঙ্কা করা হচ্ছে, আবারো কাজ হারাতে চলেছেন হাজার হাজার মানুষ। এ খবর দিয়েছে লন্ডনভিত্তিক গণমাধ্যম ডেলি মেইল।
খবরে বলা হয়েছে, লকডাউনের ঘোষণার পর সেখানকার সুপারমার্কেটগুলোতে দেখা গেছে মানুষের উপচে পরা ভীর। আতঙ্কে মাংশ ও মাছ কিনে জমা করতে শুরু করেন স্থানীয়রা। লকডাউনের মধ্যে উৎপাদন কমে তিন ভাগের এক ভাগে নেমে আসার আশঙ্কা করা হচ্ছে। লকডাউনের পাশাপাশি রাত ৮ টার পর থেকে সেখানে চলবে কারফিউ। আগামি ৬ সপ্তাহ বন্ধ থাকবে মেলবোর্নের সব শিক্ষা প্রতিষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, সমাবেশ ও চলাচল।
নিজের বাড়ি থেকে নির্দিষ্ট বৃত্তের মধ্যে সবাইকে থাকতে হবে বলেও নির্দেশ দেয়া হয়েছে।
সেখানে গত বৃহস্পতিবার নতুন করে ৪২৯ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়। এরপরই এই লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়। এতে বন্ধ হয়ে যাবে সেখানকার হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠান। শুধুমাত্র অতিপ্রয়োজনীয় জিনিসপত্রের জোগান অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে এ জাতীয় ব্যবসা ছাড়া বাকিসবই বন্ধ করা হবে। এরইমধ্যে ব্যবসাগুলোকে তিনভাগে ভাগ করা হয়েছে। এরমধ্যে প্রথম ধাপে রয়েছে অতিপ্রয়োজনীয় ব্যবসা, যা স্বাভাবিক সময়ের মতোই চলবে। দ্বিতীয় ধাপে রয়েছে এমন সব ব্যবসা যা সাময়িক সময়ের জন্য চালু করা যাবে। সর্বশেষ ধাপের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আগামি ৬ সপ্তাহ পুরোপুরি বন্ধ রাখতে হবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status