ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাত্র ৯০ মিনিটেই শনাক্ত হবে করোনা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 3 August, 2020, 4:38 PM

মাত্র ৯০ মিনিটেই শনাক্ত হবে করোনা!

মাত্র ৯০ মিনিটেই শনাক্ত হবে করোনা!

বৃটেনে চালু হতে যাচ্ছে করোনা পরীক্ষার নতুন পদ্ধতি। এতে মাত্র ৯০ মিনিটেই জানা যাবে কোনো ব্যাক্তি করোনা আক্রান্ত কিনা। আগামি সপ্তাহ থেকেই এই পদ্ধতিতে পরীক্ষা শুরুর আশা করা হচ্ছে। এর নাম দেয়া হয়েছে ‘অন দ্যা স্পট’ টেস্ট। এরফলে ন্যূনতম সময়ে শনাক্ত করা যাবে করোনা। এ খবর দিয়েছে বিবিসি।
বৃটিশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এটি আসন্ন শীতের জন্য অত্যন্ত কার্যকরি একটি পদ্ধতি হতে চলেছে। বর্তমান পদ্ধতিতে করোনা শনাক্ত করতে প্রায় ২৪ ঘন্টা লাগে বৃটেনে। কোনো কোনো ক্ষেত্রে এটি ২ দিনও লেগে যায়।
এরইমধ্যে এই টেস্ট কিটের কয়েক মিলিয়ন উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বছরের মধ্যেই এই পরিমাণ উৎপাদন করা হবে।
নতুন এই পরীক্ষা পদ্ধতির সঠিক হওয়ার মাত্রা কত তা নিশ্চিতভাবে জানা যায়নি বলে জানিয়েছে বিবিসি। তবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের অধ্যাপক ও গবেষক স্যার জন বেল জানিয়েছেন, বর্তমানে হওয়া পরীক্ষার সঠিক হওয়ার মাত্রার মতোই হবে নতুন চালু হতে যাওয়া পরীক্ষা পদ্ধতি। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status