ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কিশোরগঞ্জে নৌকাডুবি, নববধূসহ ৩ জনের লাশ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 3 August, 2020, 2:21 PM

কিশোরগঞ্জে নৌকাডুবি, নববধূসহ ৩ জনের লাশ উদ্ধার

কিশোরগঞ্জে নৌকাডুবি, নববধূসহ ৩ জনের লাশ উদ্ধার

কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনার ধনু নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে নিখোঁজ নববধূসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ৯টায় লাশগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরি দল। ইটনা থানার ওসি মুর্শেদ জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার সন্ধ্যায় উপজেলার চৌগাঙ্গা ইউনিয়নের মাগুরী এলাকায় ধনু নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার মাওরা গ্রামের বরজু মিয়ার মেয়ে হীরামনি (৫), মো. মোখলেছ মিয়ার নব বিবাহিতা স্ত্রী সুমাইয়া (১৮) ও একই গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে নৌকার মাঝি হাসান আলী (৭০)।

ওসি মুর্শেদ জামান জানান, সোমবার সকাল ৯টার দিকে নৌকার মাঝি হাসান আলীর লাশ উদ্ধার করে পুলিশ ও স্থানীয় ডুবুরি দল। সাড়ে ৯টার দিকে একই স্থান থেকে শিশু হিরামনি ও নববধূ সুমাইয়ার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

জানা গেছে, মাওরা গ্রামের হাসান আলী রোববার দুপুরের দিকে একটি ছোট ইঞ্জিনচালিত নৌকায় করে একই উপজেলার কুর্শি গ্রামে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে বাড়ির কাছাকাছি আসার পর প্রবল ঢেউয়ের তোড়ে নৌকাটি ধনু নদীতে ডুবে যায়। আশপাশের লোকজন এসে নৌকার ৮ যাত্রীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও পানিতে ডুবে নিখোঁজ হন এ তিন যাত্রী।

ঘটনার পরপরই পুলিশের সহযোগিতায় স্থানীয় ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তাদের সঙ্গে যোগ দেয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status