ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
দেবরের বৈঠার আঘাতে প্রাণ গেল ভাবির
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 3 August, 2020, 2:06 PM

দেবরের বৈঠার আঘাতে প্রাণ গেল ভাবির

দেবরের বৈঠার আঘাতে প্রাণ গেল ভাবির

টাঙ্গাইলের সখীপুরে দেবর হাবিবুর রহমানের বৈঠার আঘাতে নিহত হয়েছেন ভাবি সাজেদা বেগম (৬০)। এ ঘটনায় সোমবার দুপুরে নিহতের ছেলে সাজ্জাদ দেওয়ান বাদী হয়ে সখীপুর থানায় হাবিবুর রহমানসহ ৫ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন।

এর আগে রোববার সন্ধ্যায় উপজেলার চাকদহ প্যাচপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাজেদা বেগম ওই গ্রামের মৃত শওকত দেওয়ানের স্ত্রী।

জানা যায়, পারিবারিক কলহের জের ধরে গত ৩১ জুলাই সকালে হাতে থাকা বৈঠা দিয়ে দেবর হাবিবুর রহমান বড় ভাইয়ের স্ত্রী সাজেদা বেগমের মাথায় আঘাতে করেন। এতে তিনি গুরুতর আহত হন। দুইদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রোববার সন্ধ্যা ৭টায় সাজেদা বেগমের মৃত্যু হয়।

সত্যতা নিশ্চিত করে সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।
 

 


 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status