ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩১ মে ২০২৬ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
চারতলায় তালাবন্দী ফ্ল্যাটে আগুন, ছোট ভাইকে ছুড়ে বড় ভাইয়েরও ঝাঁপ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 July, 2020, 8:32 PM

চারতলায় তালাবন্দী ফ্ল্যাটে আগুন, ছোট ভাইকে ছুড়ে বড় ভাইয়েরও ঝাঁপ

চারতলায় তালাবন্দী ফ্ল্যাটে আগুন, ছোট ভাইকে ছুড়ে বড় ভাইয়েরও ঝাঁপ

সুউচ্চ ভবনের চারতলায় থাকেন দুই ভাই। দু্ই ভাইয়ের বয়স যথাক্রমে ১০ ও তিন বছর। কিন্তু তালাবন্দী ফ্ল্যাটে আগুন লাগায় দিশেহারা হয় তারা। আগুনের তীব্রতা বাড়ায় নিশ্চিত মৃত্যুর মুখে থাকার বিষয়টি টের পায় বড় ভাই। তাই আগুন থেকে বাঁচাতে ফ্ল্যাটের জানালা ভেঙে ছোট ভাইকে নিচে ফেলে দেয় সে। পরে একই স্থান থেকে ঝাঁপ দেয় বড় ভাইও।

মঙ্গলবার ফ্রান্সের গ্রেনোবল শহরের এ ঘটনা ঘটেছে। ছোট ও বড় ভাই ভবন থেকে পড়ার সময় তাদের লুফে নেয় প্রতিবেশীরা। আর সেই দৃশ্য ধারণ করা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। এতে পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

জানা গেছে, ৪০ ফুট উপর থেকে দুই ভাই মাটিতে পড়ার আগেই প্রতিবেশীরা লুফে নেয়। তাই তাদের কোনো শারীরিক ক্ষতি হয়নি। তবে ফ্ল্যাটের ধোঁয়ায় দুই জনেরই শ্বাসকষ্ট বেড়েছে। তাই তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ওই ভবনের অনেকের শ্বাসকষ্ট বাড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে দুই ভাইকে লুফে নেয়ার সময় কয়েকজন হাড়ে ব্যথা পেয়েছেন। তারাও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। উদ্ধারকারীদের মধ্যে ২৫ বছরের ছাত্র আথৌমানি ওয়ালিদ ছিলেন। তিনি বলেন, দুই ভাইকে ধরতে গিয়ে আমার হাত ভেঙে গিয়েছে।

তিনি ঘটনা সম্পর্কে বলেন, ওই ভবনের চারতলায় আগুন লাগে। তখন দুই শিশুকে আগুন ধরা ফ্ল্যাটের জানালার পাশে কাঁদতে দেখা যায়। কারণ তাদের আশপাশে কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছিল। তবে বড় ভাই ছোট ভাইকে ছুড়ে মারলে আমরা লুফে নেই। পরে বড় ভাইও ঝাঁপ দিলে তাকেও আমরা লুফে নেই।

অন্যদিকে গ্রেনবলর মেয়র এ হিরো সুলভ উদ্ধারকার্যের জন্য সবাইকে ধন্যবাদ জানান। এছাড়া আগুনের উৎস খুঁজে বের করার তদন্ত চলছে বলে জানানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status