ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩১ মে ২০২৬ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ১ লাখ ৬৯ হাজার টাকায়
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 25 July, 2020, 8:26 PM

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ১ লাখ ৬৯ হাজার টাকায়

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হলো ১ লাখ ৬৯ হাজার টাকায়

১ লাখ ৬৯ হাজার টাকায় বিক্রি হল কোরবানির গরু 'ডোনাল্ড ট্রাম্প'। ষাঁড়টির ওজন প্রায় ১৪ মণ।

'ডোনাল্ড ট্রাম্প' এর মালিক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌর এলাকার মন্না পাড়া মহল্লার সাবাব এগ্রো ফার্মের মালিক মেহেদী হাসান।

গণমাধ্যমকে মেহেদী হাসান বলেন, ১৪ মাস আগে শিবগঞ্জের তর্ত্তিপুর হাট থেকে ৫৯ হাজার টাকায় হলিস্টিন ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি কিনেন তিনি। পরে নাম দেন ডোনাল্ড ট্রাম্প।

ষাঁড়টি ঘাস, ভুট্টা ও ভুসি খেতে পছন্দ করায় তাকে তার চাহিদামত খাবার দেয়া হতো। কোরবানি উপলক্ষে ১ লাখ ৬৯ হাজার টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে ষাঁড়টি বিক্রি করেছেন তিনি।

করোনা পরিস্থিতি না থাকলে ষাঁড়টির দাম আড়াই লাখ টাকা পাওয়া যেত বলেও মন্তব্য করেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status