ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩১ মে ২০২৬ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালনী ট্রেনে আগুন, অল্পের জন্যে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 25 July, 2020, 8:37 PM

কালনী ট্রেনে আগুন, অল্পের জন্যে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা

কালনী ট্রেনে আগুন, অল্পের জন্যে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা

ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জুলাই) বিকেল পাঁচটার দিকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার তালশহর স্টেশন ছাড়ার পর দুই বগির মাঝখানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্রেনে যাত্রী সেবার দায়িত্বরত কর্মী মুন্না জানান, তালশহর ও ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের মাঝামাঝি স্থানে আসার পর ট্রেনের ‘ট’ ও ‘ঠ’ বগির মাঝখানে আগুন লাগে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় ট্রেনে থাকা সিলিন্ডার দিয়ে আগুন নেভানো হয়। আমরা নিজেরাই ‘চেইন’ টেনে থামিয়ে দেই। আগুন বড় আকার ধারণ না করায় আগেই সবাই মিলে নিভিয়ে ফেলতে সক্ষম হই।

তিনি আরো জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো বৈদ্যুতিক তারগুলোতে ‘স্পার্কিং’ হচ্ছে। যে কারণে আখাউড়ার আজমপুর স্টেশনে গিয়ে মেরামত কাজ করা হবে। তবে যাত্রীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। গাড়ি থামানো না হলে আরো বড় কিছু ঘটতে পারতো।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির ইনচার্জ সেতাফুর রহমান জানান, খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং রেলওয়ে পুলিশ সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অবস্থান নেয়। আগেই আগুন নিভিয়ে ফেলার কারণে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে বিরতিহীন ট্রেনটি ৫টা ২৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করে। ট্রেনের যাত্রীরা নিরাপদে আছেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মাইনুল হক বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসকে খবর দেই। তবে তার আগে আগুন নিভে যাওয়ায় তারা ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ত্যাগ করেন। পরে বিরতিহীন ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ত্যাগ করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status