ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১ জুন ২০২৬ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
শাহজালালে ৫ কেজি সোনাসহ সৌদিফেরত যাত্রী আটক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 25 July, 2020, 8:13 PM

শাহজালালে ৫ কেজি সোনাসহ সৌদিফেরত যাত্রী আটক

শাহজালালে ৫ কেজি সোনাসহ সৌদিফেরত যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫ কেজি ২শ' গ্রাম সোনা সহ সৌদি থেকে আগত এক যাত্রীকে আটক করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে কাস্টম হাউস, ঢাকার এ শিফটের কর্মীরা তাকে আটক করে।

কাস্টমস জানায়, কমিশনারের কাছে আসা এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস, ঢাকার কর্তব্যরত এ শিফট কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারি করতে থাকে।  গ্রীন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে আনুমানিক দুপুর ১২টায় জেদ্দা থেকে আসা ফ্লাইট নং- BG- 4136 এর যাত্রী ইসমাইল হোসেন সরকারকে চ্যালেঞ্জ ও তল্লাশি করা হয়। তার সাথে থাকা ব্যাগ স্ক্যানিং করলে ব্যাগে থাকা ২টি জুসার মেশিন ও ২টি ডিজিটাল সাউন্ড বক্সের ব্যাটারির মধ্যে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় ৩২টি স্বর্ণবার পাওয়া যায়। যার ওজন ৫ কেজি ২০০ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি  ১২ লাখ ২০ হাজার টাকা।

আটককৃত সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং আটককৃত যাত্রীকে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status