ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১ জুন ২০২৬ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিরিয়ায় ঢুকে সেনাবাহিনীর অবস্থানে হামলা চালাল ইসরাইল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 July, 2020, 8:07 PM

সিরিয়ায় ঢুকে সেনাবাহিনীর অবস্থানে হামলা চালাল ইসরাইল

সিরিয়ায় ঢুকে সেনাবাহিনীর অবস্থানে হামলা চালাল ইসরাইল

সিরিয়ার অভ্যন্তরে সেনাবাহিনীর তিনটি অবস্থানে হেলিকপ্টার হামলা চালিয়েছে ইসরাইল। দেশটির দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা এলাকায় শুক্রবার ইহুদিবাদী রাষ্ট্রটির সেনারা এ হামলা চালায়।

সামরিক সূত্রের বরাতে শনিবার সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানা জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টার দিকে চালানো হামলায় ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এতে দুই সৈন্য আহত হওয়ার পাশাপাশি ওই এলাকার বনভূমিতে আগুন ধরে যায়।

এক বিবৃতিতে ইসরাইলের সামরিক বাহিনী হামলার কথা নিশ্চিত করেছে। এতে অবৈধ রাষ্ট্রটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের হেলিকপ্টারগুলো সিরিয়ার ভেতরে কয়েকটি পর্যবেক্ষণ টাওয়ার ও গোয়েন্দা তথ্য সংগ্রহের যন্ত্রপাতিতে আঘাত হানে।

অধিকৃত গোলান মালভূমিতে মর্টার হামলার জবাবে এ হামলা চালানো হয় বলেও দাবি করেছে ইসরাইল।

গত সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে লেবাননের শিয়া গোষ্ঠী হিজবুল্লাহর একজন যোদ্ধা নিহত হন। ইসরাইলি হামলায় তিনি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এরপর থেকেই ইসরাইল-সিরিয়া সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status