ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১ জুন ২০২৬ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কেন্দ্রীয় ঔষধাগারের সাবেক পরিচালক শহীদুল্লাহ করোনায় মারা গেছেন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 25 July, 2020, 8:18 PM

কেন্দ্রীয় ঔষধাগারের সাবেক পরিচালক শহীদুল্লাহ করোনায় মারা গেছেন

কেন্দ্রীয় ঔষধাগারের সাবেক পরিচালক শহীদুল্লাহ করোনায় মারা গেছেন

ওষুধ, চিকিৎসা সরঞ্জামাদি কেনাকাটা নিয়ে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়া সদ্য বিদায়ী কেন্দ্রীয় ঔষধাগারের ব্রিগেডিয়ার জেনারেল ডা. শহীদুল্লাহ আর নেই।

শনিবার (২৫ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন তার পারিবারিক সূত্র। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন তিনি।

ব্রিগেডিয়ার জেনারেল ডা. শহীদুল্লাহ সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ (২০তম ব্যাচ)-এর প্রাক্তন শিক্ষার্থী। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)-এর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী।

বিএমএর বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাসে তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

গত ৩০ মে কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমডি) বিদায়ী পরিচালক (ভান্ডার ও সরবরাহকারী) ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহ জনপ্রশাসন সচিবকে চিঠি দেন। ওই চিঠিতে তিনি সিএমএসডিসহ গোটা স্বাস্থ্য খাতকে ‘সিন্ডিকেট বাণিজ্যমুক্ত’ করার অনুরোধ জানান।

চিঠিতে সিএমএসডিসহ স্বাস্থ্য খাতে ঠিকাদার চক্রের ইশারায় বদলি, পদায়নসহ নানা বিষয় তুলে ধরেন। এ ছাড়া করোনাকালে স্বাস্থ্যসেবায় সমন্বয়হীনতার চিত্র উঠে আসে তার চিঠিতে। এতে এই সেনা কর্মকর্তা সিএমএসডির ক্রয় প্রক্রিয়ায় সরকারি এবং সাপ্লাইয়ার (ঠিকাদার) পরিবেষ্টিত দুষ্টচক্র বা সিন্ডিকেট বাণিজ্যের আধিপত্য সম্পর্কেও তথ্য দিয়েছেন।

গত ২৩ মে ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. শহীদুল্লাহকে সিএমএসডি থেকে সেনাসদর দফতরে ফিরিয়ে নেওয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status