ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
চীনা কনস্যুলেটের ভেতরে ঢুকে পড়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 July, 2020, 2:54 PM

চীনা কনস্যুলেটের ভেতরে ঢুকে পড়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনী

চীনা কনস্যুলেটের ভেতরে ঢুকে পড়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনী

হিউস্টনের চীনা কনস্যুলেটের ভেতরে ঢুকে পড়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এজেন্ট ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

স্থানীয় সময় শুক্রবার বিকালে কনস্যুলেটের ভেতরে ঢুকে পড়েন তারা। খবর সিএনএন’র।
এর আগে গোয়েন্দাবৃত্তির অভিযোগ এনে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়ে শুক্রবারের মধ্যে টেক্সাস অঙ্গরাজ্যের ওই কনস্যুলেট বন্ধের নির্দেশ দেয় মার্কিন পররাষ্ট্র দফতর।

সিএনএন জানায়, শুক্রবার বিকালে বেশ কয়েকটি ইউএসভি কালো গাড়ি, ট্রাক, দুটি সাদা রংয়ের ভ্যান এবং তালাওয়ালা ভ্যান কনস্যুলেটের ভেতরে ঢুকতে দেখা গেছে। এ সময় বাইরে বহু মানুষ ও ক্যামেরা হাতে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের ভিড় করতে দেখা যায়।

মার্কিন কর্মকর্তারা শুক্রবার সাংবাদিকদের বলেন, টেক্সাসের একটি গবেষণা প্রতিষ্ঠানের জালিয়াতি তদন্তে কনস্যুলেটের সম্পৃক্ততা পাওয়া গেছে। চীনা ওই কনস্যুলেটের কর্মকর্তারা ‘গবেষকদের সঙ্গে সরাসরি যোগাযোগে জড়িত ছিলেন এবং কোন তথ্য সংগ্রহ করবেন সে বিষয়ে তাদের দিকনির্দেশনা দিচ্ছিলেন।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status