ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
এই ঈদেও গান শোনাবেন ড. মাহফুজুর রহমান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 25 July, 2020, 2:58 PM

এই ঈদেও গান শোনাবেন ড. মাহফুজুর রহমান

এই ঈদেও গান শোনাবেন ড. মাহফুজুর রহমান

গত কয়েক বছরের মতো এবার ঈদেও গান শোনাবেন এটিএন বাংলা টেলিভিশনের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। ঈদের দ্বিতীয় দিন রাত সাড়ে ১০টায় থাকছে তার একক সঙ্গীতানুষ্ঠান। তবে এবারের অনুষ্ঠানের শিরোনাম এখনো ঠিক হয়নি বলে জানিয়েছে এটিএন বাংলা কর্তৃপক্ষ।

গত কয়েক বছরের মতো এবারের অনুষ্ঠানেও বেশ কিছু মৌলিক গান পরিবেশন করবেন ড. মাহফুজুর রহমান। তবে করোনাভাইরাসের কারণে এবারের অনুষ্ঠানটির শুটিং হয়েছে স্টুডিওতে। গানের সঙ্গে ভিজ্যুয়াল গ্রাফিক্সের মাধ্যমে নানা মনোরম দৃশ্যে দেখা যাবে তাকে।

করোনাভাইরাসের কারণে ঘরবন্দী দর্শকদের একঘেঁয়েমি কাটাতে তার অনুষ্ঠানটি ভিন্ন মাত্রার আনন্দ যোগ করবে বলে এটিএন বাংলা কর্তৃপক্ষ প্রত্যাশা ব্যক্ত করেছে।

উল্লেখ্য, মাহফুজুর রহমানের প্রথম গানের অনুষ্ঠান ছিল ‘হৃদয় ছুঁয়ে যায়’। এটি প্রচারিত হয় ২০১৬ সালে। এরপর ২০১৭ সালের ঈদুল ফিতরে ‘প্রিয়ারে’ এবং একই বছর ‘স্মৃতির আলপনা আঁকি’ গানের অনুষ্ঠান নিয়ে হাজির হন তিনি। এছাড়া ২০১৮ ও ২০১৯ সালের দুই ঈদেও মাহফুজুর রহমানের গানের অনুষ্ঠান এটিএন বাংলায় প্রচারিত হয়। সর্বশেষ গেল রোজা ঈদে ‘হিমেল হাওয়ায় ছুঁয়ে যায় আমায়’ শিরোনামের অনুষ্ঠানে গান করেন ড. মাহফুজুর রহমান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status