ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
সালমান বেঁচে থাকলে ভক্তের এই উদ্যোগে খুশি হতেন: সামিরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 July, 2020, 2:53 PM

সালমান বেঁচে থাকলে ভক্তের এই উদ্যোগে খুশি হতেন: সামিরা

সালমান বেঁচে থাকলে ভক্তের এই উদ্যোগে খুশি হতেন: সামিরা

ব্লকবাস্টার হিট 'অন্তরে অন্তরে' সিনেমায় নব্বইয়ের দশকের জনপ্রিয় চলচ্চিত্র তারকা সালমান শাহের ব্যবহৃত একটি লাল রঙের টিশার্ট ও মাথার ব্যান্ড নিলামে তোলার ঘোষণা দিয়েছেন মামুনুর রেজা মামুন নামে এক ভক্ত।

প্রায় ২০ বছর ধরে সালমানের এই টিশার্ট ও ব্যান্ডটি সংরক্ষণে রেখেছেন তিনি। নিলামে পাওয়া অর্থ দিয়ে করোনাকালে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে চান এই সালমানভক্ত।

তবে বিষয়টি মোটেই ভালোভাবে নেয়নি সালমান শাহের মা নীলা চৌধুরী। সালমানের ব্যবহার্য সব জিনিসপত্র তার পরিবারের কাছে হস্তান্তরের জন্য অনুরোধ করে মামুন বরাবর উকিল নোটিশ পাঠিয়েছেন তিনি।

কিন্তু বিষয়টিতে একেবারেই ভিন্নমত দিয়েছেন প্রয়াত নায়কের সাবেক স্ত্রী সামিরা।

তার মতে, চমৎকার এক উদ্যোগ নিয়েছেন সালমান শাহের সেই ভক্ত।

এক গণমাধ্যমকে সামিরা জানিয়েছেন, মামুন নামের ভক্ত যে উদ্যোগ নিয়েছে তা আমার ভালো লেগেছে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ দিয়ে তিনি করোনায় অসহায় হয়ে পড়াদের সাহায্য করবেন। এর চেয়ে সুন্দর আর কী হতে পারে! আজ সালমান বেঁচে থাকলে তিনিও তার ভক্তের এই চমৎকার উদ্যোগে খুশি হতেন বলে আমি মনে করি। কারণ সালমান শাহের মন ছিল অনেক বড় আর সুন্দর।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status