ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
এ মিজানের কথায় দুই বছর পর বেলাল-নদীর গান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 25 July, 2020, 2:16 PM

এ মিজানের কথায় দুই বছর পর বেলাল-নদীর গান

এ মিজানের কথায় দুই বছর পর বেলাল-নদীর গান

দুই বছর পর আসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী সুরকার গায়ক বেলাল খান ও সেরাকণ্ঠ খ্যাত গায়িকা মৌমিতা তাসরিন নদীর গাওয়া নতুন গান।  গানের শিরোনাম 'আমারতো কেউ নেই তুমি ছাড়া'। গানের কথা লিখেছেন এ মিজান।  

গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি এর সুরও করেছেন বেলাল খান। সংগীত করেছেন এমএ রহমান। ইতোমধ্যে গানের ভিডিও সম্পন্ন হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে গান ও ভিডিও বেলাল খানের 'বেলাল খান' নামের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

এ সম্পর্কে বেলাল খান বলেন, গানটির কথা চমৎকার। নদীও  অনেক ভালো গেয়েছে। দুই বছর পর আমার ও নদীর গাওয়া গান শুনতে পারবেন শ্রোতারা।  আমার বিশ্বাস সবার ভালো লাগবে।

মৌমিতা তাসরিন নদী বলেন, গানের কথা সুর ও সংগীত দারুণ হয়েছে। গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। শ্রোতাদের ভালো লাগলে আমাদের কষ্ট স্বার্থক হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status