যেকোনো মানুষের কাছে পরিবার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিবার হচ্ছে মানুষের আশা-ভরসার স্থল ও নিরাপদ আশ্রয়। দিন শেষে সবাই পরিবারের কাছেই ফেরে। কেননা, এটাই শান্তির ঠিকানা। আর এই পারিবারিক পরিসরেই যদি নির্যাতনের শিকার হতে হয়, তার চেয়ে বেদনাদায়ক আর কী হতে পারে? কিন্তু এমনটাই ঘটছে, কম–বেশি সব দেশে। আমাদের দেশে যত নারী ও কন্যাশিশু নির্যাতনের ঘটনা ঘটে, তার ৭৭ শতাংশই হয় পারিবারিক পরিসরে। আর বেশির ভাগ ক্ষেত্রে স্বামীরাই স্ত্রীদের ওপর নির্যাতন চালান।
এমনই এক অমানবিক নির্যাতনের শিকার হয়েছে ঢাকা দোহার উপজেলার উত্তর- শিমুলিয়া গ্রামের আন্নী আলমগীর জুঁই (২৪) তার শ্বশুর বাড়ির মানুষের কাছে।
২০১৪ সালে জুঁইয়ের বিয়ে হয় আরিফুল ইসলাম অপুর সাথে। বিয়ের পর পর-ই জুঁই জানতে পারে তার স্বামীর সাথে অন্য একটি মেয়ের সাথে সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের ভিত্তিতে তার শ্বশুর বাড়ির মানুষের সাথে মন-মালিন্য তৈরি হয়। ২০১৫ সালে যখন জুঁই গর্ভবতী হয় তখন থেকেই শুরু হয় তার উপর কঠোর নির্যাতন।
সূত্র থেকে জানা যায়, স্বামী আরিফুল ইসলাম অপু মেয়ে লোভী, লম্পট, চরিত্র হীন, অর্থলোভী, পরকীয়ায় দক্ষ সম্পন্ন ব্যক্তি। তিনি তার কর্মজীবনে বিভিন্ন মেয়েলী ঘটনায় জড়িয়ে পড়েন। চরত্রীহীন, মেয়ে লোভী, অত্যাচারকারী পুরুষ আরিফুল ইসলাম অপু তার স্ত্রী আন্নী আলমগীর জুঁইকে অবাদে মারপিট, অহেতুক অশ্লীল গালিগালাজ, শারীরিক ও মানুষিক যন্ত্রণা সহ কথায় কথায় যৌতুক দাবী করেন। মেয়ে এবং মেয়ের বাবা যৌতুক দিতে অপারগতা প্রকাশ করলে তাকে (স্ত্রীকে) মারপিট সহ বিভিন্ন যন্ত্রণা ও নির্যাতন শুরু করেন। এবং পরবর্তি সময়ে আমার খাবার বন্ধ কারার সাথে সাথে নির্যাতনের পরিমানও আরো বাড়াতে থাকে। আমার সারা শরীরে গুরুতর জখম আবস্থায় আমার পরিবার আমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
জুঁই নতুন সময়কে বলেন, আমার স্বামী আরিফুল ইসলাম আমার বিয়ের সময় আমার বাবার বাড়ী থেকে সব কিছু দিয়ে দেয় তারপরেও আরিফ আমাকে অন্যায় ভাবে শারীরিক ও মানসিক অত্যাচার করে এবং আমার বাবার বাড়ী থেকে আমার ওয়ারিশী সম্পত্তি বিক্রি করে, যৌতুক বাবদ মোটা অঙ্কের টাকা চায়। আমি আমার সন্তানদের কথা চিন্তা করে বাবার বাড়ী থেকে বিভিন্ন সময় দশ লক্ষ টাকার মত এনে আমার স্বামীকে দেই। এবং আমার বাবার বাড়ীর থেকে সব ওয়ারিশ বিক্রি করে এনে দিতে আমাকে শারীরিক অত্যাচার করে। আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়েছে। আমার স্বামীর একাধিক নারীর সাথে অনৈতিক সম্পর্ক রয়েছে। আমি তার প্রতিবাদ করায় আমাকে তালাক দিয়ে অন্য নারীকে বিয়ে করার হুমকি দেয়।
এবিষয় আমার পরিবার, আমার ও আমার সন্তানদের নিরাপত্তার কথা চিন্তা করে গাছা থানায় মামলা করে এবং আমি এর দুরত্ব সুস্থ বিচারের দাবী করছি।