ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
৬৩ লিটার মদসহ ইবি কর্মচারী আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 24 July, 2020, 8:45 PM

৬৩ লিটার মদসহ ইবি কর্মচারী আটক

৬৩ লিটার মদসহ ইবি কর্মচারী আটক

ঝিনাইদহের শৈলকূপায় ৬৩ লিটার বাংলা মদসহ আটক হয়েছেন চিত্তরঞ্জন দাস নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক কর্মচারী। তিনি বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে নিয়োজিত রয়েছেন।

বৃহস্পতিবার বিকালে র‌্যাব-৬ শৈলকুপা পৌরসভা থেকে তাকে আটক করে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মাদক আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শৈলকূপা পৌরসভা এলাকায় মাদকবিরোধী অভিযান চালান র‌্যাব-৬-এর কর্মকর্তারা। এ সময় ইবি কর্মচারী চিত্তরঞ্জন ও মোটরসাইকেলচালক শাহিন হোসেনকে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করে র‌্যাব।

এ সময় তাদের কাছ থেকে ৬৩ লিটার বাংলা মদ ও দুটি মোবাইল জব্দ করা হয়। ইবি কর্মচারী চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে এর আগেও মাদক সরবরাহের অভিযোগ রয়েছে। এর আগেও তিনি মাদকসহ আটক হন বলে জানা গেছে।

এ ব্যাপারে র‌্যাব-৬ সাংবাদিকদের জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রেকর্ড করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি ইমদাদুল হক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মণ বলেন, আমি তার আটকের বিষয়ে কিছুই জানি না এবং জানানো হয়নি।

সম্পাদনা: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status