ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
অজগর মেরে উল্লাস!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 24 July, 2020, 10:56 AM

অজগর মেরে উল্লাস!

অজগর মেরে উল্লাস!

জামালপুরে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। পরে মরা অজগর নিয়ে রাস্তায় উল্লাস করে সেই ছবি ছড়িয়ে দেয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

জেলার বকশীগঞ্জ উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা সংলগ্ন উত্তর পলাশতলা গ্রামে বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বানের পানি থেকে বাঁচতে অজগরটি আশ্রয় নিয়েছিল লোকালয়ে। কিন্তু অজগরকে পিটিয়ে মেরে ভাসিয়ে দেয়া হয় বানের পানিতেই। গ্রামের লোকজন লাঠিসোটা দিয়ে পিটিয়ে অজগরটি হত্যার পর স্থানীয় বাক্কার মোড়ে এনে আনন্দ উল্লাস করে।

এ ব্যাপারে ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা একেএম রুহুল আমীন বলেন, বন্যপ্রাণি হত্যা করা অপরাধ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status