ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
তিনজনকেই দলে ফেরাল ইংল্যান্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 24 July, 2020, 10:58 AM

তিনজনকেই দলে ফেরাল ইংল্যান্ড

তিনজনকেই দলে ফেরাল ইংল্যান্ড

দলের করোনা প্রটোকল ভঙ্গ না করলে সিরিজের দ্বিতীয় ম্যাচটিতেই খেলতে পারতেন জোফরা আর্চার। কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডে আসার আগে ঘণ্টাখানেকের জন্য নিজ বাড়িতে গিয়েই বাঁধান বিপত্তি। বাধ্য হয়েই তাকে দল থেকে বাদ দেয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। একইসঙ্গে জরিমানার পাশাপাশি দেয়া হয় মৌখিক সতর্কতা।

আর্চার নিয়ম ভেঙ্গে বাদ পড়লেও, বিশ্রাম দেয়া হয়েছিল অন্য দুই পেসার জেমস অ্যান্ডারসন ও মার্ক উড। প্রথম টেস্টে এ তিন পেসারকে ছাড়াই সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে দারুণ এক জয় পেয়েছিল ইংল্যান্ড। তবু সিরিজ নির্ধারণী শেষ টেস্টে তিনজনকেই দলে ফিরিয়েছে স্বাগতিকরা।

শুক্রবার (২৪ জুলাই) ওল্ড ট্র্যাফোর্ডেই সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুই ম্যাচে একটি করে জিতেছে দুই দল। ফলে এ ম্যাচের জয়ী দলই পাবে শেষ উইজডেন ট্রফিটি।

এ ম্যাচের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইসিবি। দ্বিতীয় ম্যাচের ১৩ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন শুধু অনভিষিক্ত পেসার অলি রবিনসন। আর ফিরেছেন অ্যান্ডারসন ও উড। এছাড়া নিষিদ্ধ হওয়ার আগে আর্চারও ছিলেন দ্বিতীয় ম্যাচের ১৩ সদস্যের স্কোয়াডে।

তৃতীয় ও শেষ টেস্টের জন্য ইংল্যান্ড স্কোয়াড
জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রাওলি, স্যাম কুরান, অলি পোপ, ডম সিবলি, বেন স্টোকস, ক্রিস ওকস এবং মার্ক উড।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status