ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ডিসেম্বরের মধ্যেই আসছে চীনের করোনা টিকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 July, 2020, 10:48 PM

ডিসেম্বরের মধ্যেই আসছে চীনের করোনা টিকা

ডিসেম্বরের মধ্যেই আসছে চীনের করোনা টিকা

করোনাভাইরাস প্রতিরোধে চীনা একটি ওষুধ কোম্পানির উদ্ভাবিত টিকা এ বছরের শেষ নাগাদ তৈরি শুরু হবে বলে জানিয়েছে দেশটির সরকারি সংবাদমাধ্যম।

চায়না ন্যাশনাল ফারমাসিউটিক্যাল গ্রুপ (সিনোফার্ম) চেয়ারম্যান লিউ জিংযেন বলেন, আগামী তিন মাসের মধ্যে মানুষের ওপর এই টিকার পরীক্ষা শেষ হবে বলে আশা করছি। খবর বিবিসির


চীনে নতুন রোগীর অভাবে সিনোফার্মের সহযোগী সংস্থা চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সহ অন্য কয়েকটি দেশে এই পরীক্ষা চালাচ্ছে।

সেনোভ্যাক বায়োটেক নামে আরেকটি চীনা কোম্পানিও কোভিডের টিকা তৈরির জন্য কাজ করছে। তারা এখন ব্রাজিলে তাদের উদ্ধাবিত ওই টিকার পরীক্ষা চালাচ্ছে। সেখানে স্বেচ্ছাসেবীরা টিকার প্রথম ডোজ পেয়েছেন।

সেনোভ্যাক বায়োটেকের এ টিকাটি বিশ্বের তৃতীয় টিকা হিসেবে তৃতীয় পর্যায়ে ক্লিনিকাল ট্রায়াল বা মানবদেহে প্রবেশের অনুমোদন পেয়েছে। চূড়ান্ত ধাপে টিকাটি ব্রাজিলের স্বেচ্ছাসেবীদের ওপর প্রয়োগ করা হয়েছে।

এর আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ফার্মাসিউটিক্যাল ফার্ম অ্যাস্ট্রাজেনেকার তৈরি আরেকটি পরীক্ষামূলক টিকার তিন ধাপের পরীক্ষা চালাতেও সহায়তা করেছে ব্রাজিল।

ব্রিটিশ মেডিকেল জার্নাল ‘দ্য ল্যানসেট’দুটি টিকার দ্বিতীয় ধাপের পরীক্ষায় নিরাপদ ও প্রতিরোধী ক্ষমতা তৈরির ফল প্রকাশ করে। একটি হচ্ছে অক্সফোর্ডের টিকা ও অন্যটি ক্যানসিনো বায়োলজিকস ও বেইজিং ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির তৈরি টিকা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status