ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
স্বর্ণের দাম আবারো বাড়ল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 23 July, 2020, 10:26 PM

স্বর্ণের দাম আবারো বাড়ল

স্বর্ণের দাম আবারো বাড়ল

সব ধরনের স্বর্ণের দাম বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য বাড়ার কারণে দেশেও দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ ক্রয়মূল্য হবে ৭২ হাজার ৮৮৩ টাকা। আগামীকাল শুক্রবার থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে।

২৪ জুলাই থেকে নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৯১৬ টাকা বা‌ড়িয়ে ৭২ হাজার ৭৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬৯ হাজার ৬৩৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬০ হাজার ৮৮৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম পূ‌র্বের নির্ধা‌রিত ৯৩৩ টাকাই বহাল রয়েছে।

জানা গেছে, বৈশ্বিক এ মহামরির মধ্যে তিনবার স্বর্ণের দাম বাড়ালো বাজুস। এর আগে সব‌শেষ গত ২৩ জুন স্বর্ণের দাম নির্ধা‌রণ ক‌রে‌ছিল বাজুস। তার আ‌গে ২৮ মে স্ব‌র্ণের দাম নির্ধা‌রণ ক‌রে এ সংগঠনটি।

বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাবের মধ্যেও আন্তর্জাতিক বাজারে রেকর্ড পরিমাণ বেড়েছে স্বর্ণের দাম।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status