ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিশ্বকাপে ব্যাটিং-বোলিং কিছুই পারত না আফ্রিদি: আমির
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 July, 2020, 10:20 PM

বিশ্বকাপে ব্যাটিং-বোলিং কিছুই পারত না আফ্রিদি: আমির

বিশ্বকাপে ব্যাটিং-বোলিং কিছুই পারত না আফ্রিদি: আমির

‘খেলা যখন প্রতিকূল পরিস্থিতিতে, তখন ব্যাটিং-বোলিং দুটোই বাদ রেখে আফ্রিদি একজন ‘দুধভাত’ খেলোয়াড়ে পরিণত হতেন।’

সাবেক পাক অলরাউন্ডার সম্পর্কে এমন মন্তব্য করেছেন তার এক সময়ের সতীর্থ দেশটির সাবেক অধিনায়ক আমির সোহেল।

১৯৯৯ সালের বিশ্বকাপে শহীদ আফ্রিদির পারফরম্যান্স নিয়ে এমন কটাক্ষ করেছেন আমির।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওবার্তায় আমির সোহেল বলেছেন, ‘১৯৯৮ সালে আমি যখন অধিনায়ক ছিলাম, তখন নির্বাচকমণ্ডলী ঠিক করেছিল, বিশ্বকাপে এমন একজন নিয়মিত ওপেনার বাছাই করা হবে যে কিনা উইকেটে টিকে থাকতে পারবে এবং নতুন বলের বিপক্ষে রানও করতে পারবে।’

এর পর আমির বলেন, ‘কিন্তু দুর্ভাগ্যবশত আমরা শহীদ আফ্রিদিকে বাছাই করি। আমাদের ধারণা ছিল– লো বাউন্সিং উইকেটে সে হয়তো মেরে খেলতে পারে। তার আগের সব পারফরম্যান্স এমনটিই জানান দিচ্ছিল। কিন্তু বিশ্বকাপে দেখলাম, যখন কন্ডিশন বিরুদ্ধে থাকে, তখন সে ব্যাটিংও করতে পারেনি। বোলিংও ঠিকভাবে হয়নি। ওই বিশ্বকাপে ব্যাটিং-বোলিং কিছুই পারত না আফ্রিদি।

আমির সোহেল আরও বলেন, বিশ্বকাপে ওয়াসিম আকরাম অধিনায়ক ছিলেন। আমি অধিনায়ক থাকলে ওপেনার হিসেবে তখন মোহাম্মদ ইউসুফকে পাঠাতাম।


শহীদ আফ্রিদিকে নিয়ে এমন মন্তব্যের পেছনে আমির সোহেলের যথেষ্ট যুক্তি রয়েছে। সেই বিশ্বকাপে আফ্রিদি সাত ইনিংসে ব্যাট করে কমসময়েই আউট হয়ে সাজঘরে ফিরেছেন। সেবার পুরো বিশ্বকাপজুড়ে আফ্রিদির সংগ্রহ ছিল ১৩.২৮ গড়ে সর্বসাকল্যে ৯৩ রান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status