ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ঘর থেকেই ছড়াচ্ছে করোনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 July, 2020, 11:01 PM

ঘর থেকেই ছড়াচ্ছে করোনা

ঘর থেকেই ছড়াচ্ছে করোনা

ঘর ও পরিজনদের থেকেই ছড়াচ্ছে করোনা। ফলে দিন দিন বাড়ছে রোগের দাপট। দক্ষিণ কোরিয়ার এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। করোনায় আক্রান্ত ৫ হাজার ৭০৬ জনকে পরীক্ষা করে এক গবেষণা প্রতিবেদননে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্সের খবরে জানানো হয়, গবেষণায় বলা হয়েছে, বাড়ির বাইরে গিয়ে নয়, বাড়ি থেকেই ছড়াচ্ছে করোনা। আত্মীয়-পরিজন থেকে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিই বেশি। পরিবারের লোকের সংস্পর্শেই এই রোগ ছড়াচ্ছে মারাত্মক হারে। করোনায় আক্রান্ত ৫ হাজার ৭০৬ জনকে নিয়ে এই গবেষণায় এমনটি দাবি করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের ডিরেক্টর জং ইউন কিয়ং জানিয়েছেন, বাড়ির ছোট ও বয়স্করা বাড়ির অন্যদের সংস্পর্শে বেশি আসেন। তাই তাদের থেকে এই রোগ ছড়ানোর ঝুঁকি বেশি এবং ছোটদের মধ্যে এই রোগ উপসর্গহীন থাকে বেশি। তাই তাদের থেকেই অজান্তে এই রোগ বাড়ির অন্যদের মধ্যে ছড়াচ্ছে বলে দাবি করা হয়েছে গবেষণায়।

ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনে এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে। গবেষণায় দাবি করা হয়েছে, প্রতি ১০০ জনে ২ জন করোনায় আক্রান্ত হচ্ছেন বাড়ির বাইরে থেকে। তবে প্রতি ১০ জনে ১ জন বাড়ির ভেতর থেকেই এই রোগে আক্রান্ত হচ্ছেন।

গবেষণায় আরও বলা হয়েছে, করোনার ক্ষেত্রে বয়সও একটা বড় ভূমিকা পালন করছে। বাড়িতে টিনএজ এবং ৬০ বছরের ঊর্ধ্বে কেউ করোনা সংক্রমণ হলে তার ভয় অনেক বেশি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status