ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার লোভ দেখানো ২ তরুণ...
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 23 July, 2020, 2:03 PM

পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার লোভ দেখানো ২ তরুণins class=

পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার লোভ দেখানো ২ তরুণ

পরীক্ষায় পাস করিয়ে দেওয়া এবং কম নম্বর পাওয়া শিক্ষার্থীদের বেশি নম্বর পাইয়ে দেওয়ার প্রলোভন দেখানো দুই তরুণকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তাদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ ছিল।

আটক দুই তরুণের নাম মাসুম রানা ওরফে রনি (২৪) ও আব্দুর রহিম সাদেক (২২)। তারা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসিন্দা। এ দুজনের বিরুদ্ধে অভিযোগ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বুধবার শিক্ষা-সংক্রান্ত জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে এ দুজনকে আটক করে র‍্যাব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ কলেজের বিভিন্ন বর্ষের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে টাকা হাতিয়ে নিচ্ছিল একটি জালিয়াত চক্র। বেশ কিছুদিন ধরে তারা বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

শিক্ষার্থীদের কাছে থেকে জানা যায়, ফয়সাল মাহবুব (ফেক অ্যাকাউন্ট) নাম ব্যবহার করে জালিয়াত চক্রটি ফেসবুকে সাত কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে। জালিয়াত চক্র একই সঙ্গে ডিগ্রি (পাস) কোর্সের শিক্ষার্থীদের একটি ফেসবুক গ্রুপেও কমেন্ট করে টাকার বিনিময়ে পরীক্ষায় উত্তীর্ণ করে দেওয়া ও কম নম্বর প্রাপ্তদের বেশি নম্বর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সে অনুযায়ী অনেক শিক্ষার্থী বিকাশের মাধ্যমে এই চক্রকে অর্থ দেন।

বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে এলে গত ১ জুলাই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ ছাড়া র‍্যাব-৩-এর অধিনায়ক বরাবর একটি লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল র‍্যাব-৩ এই চক্রের মূল হোতাসহ দুজনকে আটক করে। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ল্যাপটপ, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়৷

প্রতারকদের ফাঁদে পা না দেওয়া ও জালিয়াত চক্রের সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা বলেছে, এসব জালিয়াতি যারা করবেন বা যারা আশ্রয় নেবেন, তারা আইনগতভাবে অপরাধী হিসেবে গণ্য হবেন।

সম্পাদনা: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status