ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শৈশবের প্রেমিকের সঙ্গে মেহজাবীনের দেখা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 July, 2020, 2:00 PM

শৈশবের প্রেমিকের সঙ্গে মেহজাবীনের দেখা

শৈশবের প্রেমিকের সঙ্গে মেহজাবীনের দেখা

প্রেম মানুষের জীবনে এক অনন্য অনুভূতি। সেই প্রেম কারও কারও পরিণয় পায় আবার কারও পায় না। মানুষ কখনো সে অতীত ভুলতে পারে না। শৈশব পেরিয়ে সে প্রেমের ধারাবাহিকতা কারও জীবনে থেকে যায় আবার কারও তা শৈশবেই ইতি ঘটে। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘কেন’।

গীতিকার আসিফ ইকবালের গল্পে এর সংলাপ লিখেছেন শহিদুজ্জামান শাওন। আর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় দুই তারকা আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। আরও আছেন রুমানা ঈশিতা, তৌসিফ মাহবুব, মিলি বাসার, সাবিহা জামান, ফখরুল বাসার মাসুম প্রমুখ।

নির্মাতা মাহমুদুর রহমান হিমি জানান, গল্পটি শৈশবের, প্রেমের। আবির এবং রায়মার প্রেমের মাঝে এসে দাঁড়ায় রাজনীতি, পারিবারিক পছন্দ-অপছন্দসহ বিবিধ জটিলতা। ‘কেন’ নাটকে সেসব গল্পই তুলে ধরা হয়েছে।

নির্মাতা আরও জানান, ঈদ অনুষ্ঠানমালায় ‘কেন’ নাটকটি প্রচার হবে ঈদের দিন রাত সাড়ে ১১টায় আরটিভিতে।

সম্পাদনা: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status