ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
মেডিকেলের প্রশ্ন ফাঁস হতো স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস থেকে: সিআইডি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 23 July, 2020, 1:23 PM

মেডিকেলের প্রশ্ন ফাঁস হতো স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস থেকে: সিআইডি

মেডিকেলের প্রশ্ন ফাঁস হতো স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস থেকে: সিআইডি

মেডিকেলের প্রশ্নপত্র ফাঁস হতো স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস থেকে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে সিআইডির ডিআইজি শাহ আলম এ তথ্য জানিয়েছেন।

সিআইডি জানায়, দীর্ঘ অনুসন্ধানের পর এটা নিশ্চিত হতে পেরেছি যে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস থেকেই বারবার ফাঁস হয়েছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার।

সিআইডির ডিআইজি শাহ আলম বলেন, প্রেসের মেশিনম্যান সালাম এবং তার খালাতো ভাই জসীম- এ দুজন মিলে দেশব্যাপী গড়ে তুলেছিলেন একটি চক্র। চক্রটির মাধ্যমে শত শত শিক্ষার্থী টাকার জোরে ভর্তি হয়েছে মেডিকেল কলেজে। দীর্ঘদিনের অনুসন্ধানে পুরো চক্রটিকে চিহ্নিত করেছে সিআইডির তদন্তকারী দল।

সিআইডি আরও জানায়, সিআইডির সাইবার পুলিশের হাতে ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন মাস্টারমাইন্ড জসিম উদ্দিন ভূঁইয়াসহ চক্রের ১১ সদস্য। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস থেকেই প্রশ্নপত্র ফাঁস হয়। দেশব্যাপী চক্রটির প্রায় অর্ধশত সহযোগীর খোঁজ পাওয়া গেছে। এর মাধ্যমে তারা কোটি কোটি টাকা কামিয়েছেন বলেও উল্লেখ করেছে সিআইডি এই সাইবার ক্রাইম কর্মকর্তা।

সম্পাদনা: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status