ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের দাম কত হবে জানালো সেরাম ইনস্টিটিউট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 July, 2020, 12:45 PM

অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের দাম কত হবে জানালো সেরাম ইনস্টিটিউট

অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের দাম কত হবে জানালো সেরাম ইনস্টিটিউট

চলতি বছরের মধ্যেই সম্ভাব্য করোনাভাইরাসের ভ্যাকসিনের ৩০-৪০ লাখ ডোজ তৈরির আশ্বাস দিয়েছে সেরাম ইন্সটিউটি অফ ইন্ডিয়া (এসআইই)। একইসঙ্গে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের দামও সাধ্যের মধ্যে রাখা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, ভারতের সবচেয়ে বড় ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা সেরাম ইন্সটিউটি অফ ইন্ডিয়ার প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা জানিয়েছেন, বুস্টার-সহ টিকার দুটি ডোজেই কাজ হবে বলে প্রাথমিকভাবে বলে মনে করা হচ্ছে। এখনো দাম নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও সাধ্যের মধ্যে সেই প্রতিষেধকের দাম রাখার পরিকল্পনা করছে সেরাম।

পুনাওয়ালা আরো বলেন, আমরা একেবারে কম দামে এটা দেব। টিকার দাম এক হাজার টাকা বা তার কম রাখা হবে। তার মতে, কোনো ভারতীয় বা অন্য দেশের কোনো মানুষকে কিনতে হবে না, কারণ সেদেশের সরকার তা কিনে নেবে এবং বিনামূল্যে দেবে।

তিনি আরো জানান, করোনার টিকা তৈরি করে মুনাফা করতে চায় না সিরাম। এটা অত্যন্ত সহজলভ্য হবে বলেও জানান তিনি।

সংস্থাটির আশা, আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যেই জনসংখ্যার বড় অংশের কাছে করোনার টিকা পৌঁছে যাবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে জুনের মধ্যে বাজারে এসে যাবে কোভিশিল্ড।



সম্পাদনা: তাহের রাব্বী 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status