ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ভারতে করোনা সংক্রমণের নতুন রেকর্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 July, 2020, 11:31 AM

ভারতে করোনা সংক্রমণের নতুন রেকর্ড

ভারতে করোনা সংক্রমণের নতুন রেকর্ড

ভারতে করোনা আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড গড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৫ হাজার ৭২০ জন মহামারীতে সংক্রমিত হয়েছেন। আর মারা গেছেন এক হাজার ২৯ জন।

এনডিটিভির খবরে এমন তথ্য পাওয়া গেছে। দক্ষিণ এশিয়ার দেশটিতে এখন সর্বমোট আক্রান্তের সংখ্যা ১২ লাখ। সুস্থ হওয়ার হার ৬৩ দশমিক ১৮ শতাংশ।

এ পর্যন্ত সাত লাখ ৮২ হাজার ৬০৭ জন সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ২৯ হাজার ৮৬১ জন।

এদিকে চীনের উহান থেকে করোনাভাইরাস ছড়ানোর সাত মাসের মধ্যে বিশ্বজুড়ে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা দেড় কোটি ছাড়িয়ে গেল।

রয়টার্সের টালি অনুযায়ী, বুধবার বৈশ্বিক সংক্রমণ দুঃখজনক এই মাইলফলকটি পার করেছে।

এই সঙ্কট কীভাবে সামাল দেওয়া হবে, তা নিয়ে অনেকগুলো দেশ দোলাচালে বিভক্ত হয়ে থাকলেও মহামারী ছড়িয়ে পড়ার গতি আরও তীব্র হয়েছে।

শনাক্ত ৩৯ লাখ ১০ হাজারেরও বেশি রোগী নিয়ে আক্রান্তের সংখ্যায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।

পরিস্থিতি ভালো হওয়ার আগে আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আক্রান্তের সংখ্যায় শীর্ষ পাঁচটি দেশের মধ্যে ব্রাজিল, ভারত, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকাও আছে।

কিন্তু আক্রান্তের সংখ্যা দুই আমেরিকা মহাদেশেই সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে বলে দেখাচ্ছে রয়টার্সের টালি। বৈশ্বিক সংক্রমণের অর্ধেকেরও বেশি এই দুই মহাদেশে এবং অর্ধেক মৃত্যুর ঘটনাও এখানে ঘটেছে।


সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status