ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
আগামী বছরের প্রথম দিকে করোনার টিকা আসতে পারে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 July, 2020, 11:34 AM

আগামী বছরের প্রথম দিকে করোনার টিকা আসতে পারে

আগামী বছরের প্রথম দিকে করোনার টিকা আসতে পারে

করোনাভাইরাস প্রতিরোধের টিকা উদ্ভাবনে গবেষকরা ‘ভালো অগ্রগতি’ অর্জন করেছেন। ইতিমধ্যে বেশ কয়েকটি পরীক্ষা শেষ স্তরে রয়েছে।

কিন্তু ২০২১ সাল না আসা পর্যন্ত টিকার প্রথম ব্যবহার হবে, এমনটি আশা করা যাচ্ছে না। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বিশেষজ্ঞ এমন খবর দিয়েছেন।

টিকার ন্যায্য বিতরণ নিশ্চিত করতে কাজ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু এসবের মধ্যে ভাইরাসের নিয়ন্ত্রণকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে।

ডব্লিউএইচওর জরুরি কর্মসূচিবিষয়ক প্রধান মাইক রায়ান বলেন, বিশ্বে করোনা আক্রান্তের দৈনিক সংখ্যা রেকর্ড পর্যায়ে বাড়ছে। আমাদের ভালো অগ্রগতি হয়েছে।

‘বেশ কয়েকটি টিকার পরীক্ষা তৃতীয় পর্যায়ে আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা উৎপাদনে সক্ষমতা ও নিরাপত্তার দিক থেকে এ যাবত কোনোটি ব্যর্থ হয়নি।’

সামাজিকমাধ্যমে হওয়া এক অনুষ্ঠানে তিনি বলেন, মানুষের শরীরে টিকা প্রয়োগ হচ্ছে, তা দেখার আগে আগামী বছরের প্রথম অংশে তা বাস্তবিকভাবে কার্যকর হতে যাচ্ছে।

রায়ান বলেন, সম্ভাব্য টিকা যাতে অনেক মানুষের কাছে পৌঁছাতে পারে, তা নিশ্চিত করতে ও উৎপাদন ক্ষমতা বাড়াতে সহায়তায় কাজ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ ব্যাপারে আমাদের আরও ন্যায্য হতে হবে। কারণ এটি বৈশ্বিক পণ্য।

‘মহামারী প্রতিরোধের টিকা কেবল বিত্তশালী কিংবা গরিবদের জন্য নয়। এ টিকার সবার জন্য হতে হবে।’

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status