ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
এবার দীর্ঘমেয়াদী কৌশলগত সহযোগিতা চুক্তি করতে যাচ্ছে ইরান-রাশিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 July, 2020, 11:27 AM

এবার দীর্ঘমেয়াদী কৌশলগত সহযোগিতা চুক্তি করতে যাচ্ছে ইরান-রাশিয়া

এবার দীর্ঘমেয়াদী কৌশলগত সহযোগিতা চুক্তি করতে যাচ্ছে ইরান-রাশিয়া

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশ দীর্ঘমেয়াদী কৌশলগত সহযোগিতা চুক্তি করার পরিকল্পনা করছে। এ ব্যাপারে দু’দেশ সমঝোতায় পৌঁছেছে বলে জানান তিনি।

বুধবার ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের অবকাশে জারিফ সাংবাদিকদের জানান, মঙ্গলবার মস্কো সফরের সময় এই সমঝোতা হয়। মস্কো সফরের সময় জারিফ রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেন এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ঘণ্টা ধরে ফোনে আলোচনা করেন। করোনাভাইরাসের মহামারির কারণে পুতিনের সঙ্গে জাওয়াদ জারিফের সরাসরি বৈঠক হয়নি।
রুশ কর্মকর্তাদের সঙ্গে তার এসব আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান জাওয়াদ জারিফ। তিনি বলেন, রুশ কর্মকর্তাদের সঙ্গে সাড়ে চার ঘণ্টা ধরে আলোচনার পর এই সমঝোতা প্রতিষ্ঠিত হয়।

দুই দশক আগে তেহরান ও মস্কোর মধ্যে সই হওয়া প্রাথমিকভাবে ১০ বছর মেয়াদী চুক্তির কথা উল্লেখ করে জাওয়াদ জারিফ জানান, “এরইমধ্যে ওই চুক্তি দুই দফায় পাঁচ বছর করে বাড়ানো হয়েছে এবং আগামী আট মাসের মধ্যে তার মেয়াদ শেষ হয়ে যাবে। যদি কোনো পক্ষ আপত্তি না করে তাহলে ওই চুক্তি স্বয়ংক্রিয়ভাবে আরো পাঁচ বছরের জন্য বেড়ে যাবে তবে আমরা দীর্ঘমেয়াদী পূর্ণাঙ্গ কৌশলগত চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছি। সেই চুক্তি অনুমোদনের জন্য ইরানের জাতীয় সংসদে পাঠানো হবে।”

মঙ্গলবার জাওয়াদ জারিফ রাশিয়া সফর করেন এবং এ সফরে প্রেসিডেন্ট হাসান রুহানির পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে হস্তান্তর করেছেন।

এর আগে চীন এবং ইরান তাদের মধ্যে ২৫ বছরের একটি ‘কৌশলগত সহযোগিতার‘ চুক্তি নিয়ে বোঝাপড়া চূড়ান্ত করে ফেলেছে বলে জানা গেছে।

গত সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইরানের মন্ত্রীসভা চুক্তির চূড়ান্ত খসড়া অনুমোদন করেছে। বাকি রয়েছে দুই দেশের পার্লামেন্টের অনুমোদন এবং দুই প্রেসিডেন্টের সই।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status