ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
মিডিয়াকে আমরা সহকর্মী মনে করি: আইজিপি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 22 July, 2020, 11:35 PM

মিডিয়াকে আমরা সহকর্মী মনে করি: আইজিপি

মিডিয়াকে আমরা সহকর্মী মনে করি: আইজিপি

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘মিডিয়াকে আমরা সহকর্মী মনে করি। মিডিয়া প্রকৃতপক্ষে আমাদের আয়না। গত তিন মাসে বাংলাদেশ পুলিশের বর্তমান মুখচ্ছবি মানুষের কাছে তুলে ধরেছে মিডিয়া। আমরা ভালো কাজ করলে মিডিয়া প্রশংসা করবে, আবার খারাপটাও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরবে।’

বুধবার (২২ জুলাই) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে এক আলাপচারিতায় মিডিয়া সম্পর্কে এভাবেই নিজের মনোভাব তুলে ধরেন তিনি।

বাংলাদেশের মিডিয়াকর্মীদের ব্যাপারে পুলিশ প্রধান বলেন, ‘আমাদের মিডিয়াকর্মীরা একদিন আন্তর্জাতিক মান অর্জন করবে। আমরা সব সময় মিডিয়াকে সহযোগিতা করে থাকি। ভবিষ্যতেও পুলিশ-মিডিয়া পারস্পরিক পেশাগত সম্পর্ক ও সহযোগিতা অব্যাহত থাকবে।’

পুলিশ বাহিনী সম্পর্কে তিনি বলেন, ‘আমরা পাঁচটি টার্গেট নিয়ে বর্তমানে কাজ করছি। আমি অবসরে গেলে কীভাবে পুলিশকে দেখতে চাই, সেভাবেই পুলিশকে গড়ে তোলার চেষ্টা করছি।’

ক্র্যাবের সভাপতি জনাব আবুল খায়ের এবং সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান বিকু এ সময় বক্তব্য দেন। সভাপতি তার বক্তব্যে আইজিপির বর্ণাঢ্য কর্মময় জীবন এবং অভিজ্ঞতা তুলে ধরে তার ভূয়সী প্রশংসা করেন।

তাকে একজন অত্যন্ত উঁচুমানের 'আইকনিক লিডার' হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, ‘গত তিন মাসে মানুষ জেনে গেছে আপনার নেতৃত্বে বাংলাদেশ পুলিশ কীভাবে বদলে যাচ্ছে। এখন সর্বত্রই মানুষ পুলিশের প্রশংসা করছে, সুনাম করছে।’

আইজিপি তার বক্তব্যের শুরুতে করোনায় আক্রান্ত হয়ে পুলিশ সদস্যসহ দেশে-বিদেশে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। যারা অসুস্থ আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদনা: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status