ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা, ফার্মেসি সিলগালা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 22 July, 2020, 11:33 PM

চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা, ফার্মেসি সিলগালা

চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা, ফার্মেসি সিলগালা

নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের বাঘাট বাজারে রায়হান শাহ (৪৫) নামের এক গ্রাম্য চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাগজপত্রহীন নিজস্ব ফার্মেসি সিলগালা করা হয়। চিকিৎসক রায়হান শাহ উপজেলার জালোড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

আজ বুধবার (২২শে জুলাই) রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পারভেজ।

তিনি জানান, দীর্ঘদিন ধরে কোনোপ্রকার বৈধ কাগজপত্র ছাড়াই চিকিৎসক রায়হান রোগী দেখছিলেন এবং তার নিজস্ব ফার্মেসি থেকে ওষুধ বিক্রি করছিলেন। এই অপরাধে তাকে তাৎক্ষণিক ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সাথে রোকন ফার্মেসি সিলগালা করা হয়। সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডলি রানীসহ অন্যরা উপস্থিত ছিলেন।


সম্পাদনা: এম আলমগীর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status